1. admin@auchsangbad.com : admin :
কালাইয়ে বিদায় লগ্নে নিয়োগ বাণিজ্য করলেন-প্রিন্সিপাল আঃ কায়ুইম - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কালাইয়ে বিদায় লগ্নে নিয়োগ বাণিজ্য করলেন-প্রিন্সিপাল আঃ কায়ুইম

  • প্রকাশের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২৫০ বার পঠিত

কালাইয়ে বিদায় লগ্নে নিয়োগ বাণিজ্য করলেন-প্রিন্সিপাল আঃ কায়ুইম

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলার বহুতি গোলজারে উলুম (জি. ইউ) আলিম মাদ্রাসায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা আঃ কাইয়ুম, ম্যানিজিং কমিটির সাভাপতি ও উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল ফারুক চৌধুরী ওরফে নয়ন চৌধুরীর বিরুদ্ধে।

গত শনিবার (১৭ডিসেম্বর) ওই মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকটে লিখিত অভিযোগ করার পর সোমবার (১৯ ডিসেম্বর) ডাকযোগে পাঠিয়েছেন ভূক্তভোগি তানিয়া আকতার। এছাড়াও সদয় অবগতির জন্য জেলার বিভিন্ন দপ্তরে অনুলিপিও দিয়েছে তিনি।

অভিযোগে জানা গেছে, জেলার বহুতি জি, ইউ আলিম মাদ্রাসাতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৩টি পদে ফ্যাসালিটির (উন্নয়ন) কাজ করবেন বলে ভূক্তভোগি তানিয়া আকতারসহ কয়েকজনের নিকট কাছে ৪৫ লাখ টাকা নিয়েছেন বলে জানিয়েছেন তার স্বামী ফারুক মিয়া। এর নিয়োগের সাথে জড়িত ওই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আঃ কাইয়ুম এবং ম্যানিজিং কমিটির সভাপতি ও উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সমপাদক আল ফারুক চৌধুরী ওরফে নয়ন চৌধুরীর নিকটে চাকরি পাওয়ার আশায় ওই ভূক্তভোগিসহ কয়েকজন ৪৫ লাখ টাকা দিয়েছেন।

গত শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় ওই মাদ্রাসায় সরকারী ছুটির দিন নিয়োগ বোর্ড গঠন করেন সংশ্লিষ্টরা। ওই নিয়োগ বোর্ডে পুলিশ এনে ম্যানেজিং কমিটির নির্দেশে নিদ্ধারিত ৩জন প্রার্থী অবৈধ ভাবে নিয়োগ বাণিজ্য করেন বলে অভিযোগ করেন ভূক্তভোগি তানিয়া আকতার। চলতি বছরের ১৭ জুলাই তারিখে একটি আঞ্চলিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন ওই প্রতিষ্ঠান প্রধান।

নিয়োগ বিজ্ঞপ্তিতে উপাধ্যক্ষ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও আয়া (নবসৃষ্ট) পদের কথা বলা আছে। ওই নিয়োগে আয়া পদে আবেদন করেন ওই ভূক্তভোগি। চাকরি পাওয়ার আশায় দুই কিস্তিতে ৫ লাখ করে ১০ লাখ টাকা প্রদান করেন ওই মাদ্রাসার সভাপতি ও প্রিন্সিপালের নিকট ।

শনিবার (১৭ ডিসেম্বর) ওই ভূক্তভোগির পরিবর্তনে ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য সাহিনুর ইসলামের স্ত্রী খাতিজা আকতারকে ১৫ লাখ টাকা বিনিময়ে চাকুরী পেয়েছেন বলে দাবি করেন ওই ভূক্তভোগির স্বামী ফারুক মিয়া। তবে ওই নিয়োগ বোর্ডের ফলাফল এখন প্রকাশ হয়নি বা প্রতিষ্ঠানে কোন নোটিশ বোর্ডে তা ঝুলানো হয়নি। বহুতি জি, ইউ আলিম মাদ্রাসায় জালিয়াতির ও অবৈধভাবে নিয়োগ প্রক্রিয়াটি বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি ভূক্তভোগি তানিয়া আকতারের পরিবারের।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রাক্তন শিক্ষক জানান এমন অনিয়ম-দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখা দরকার।’ প্রিন্সিপাল কাইয়ুম ৩১ডিসেম্বর অবসরে যাবেন বিদায়ের আগেই মোটা দান মারলেন৷৷

এ ব্যাপারে বহুতি জি, ইউ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আঃ কাইয়ুম বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই তবে বিধিগতভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগামি বৃহস্পতিবার নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে৷

ওই মাদ্রাসার ম্যানিজিং কমিটির সভাপতি ও উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল ফারুক চৌধুরী ওরফে নয়ন চৌধুরী বলেন, নিয়োগের বিষয়ে আমি কিছুই জানি না। সব মাদ্রাসা প্রিন্সিপাল জানেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি বলেন,ভুক্তভোগী এক নারীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব দ্রুত তলদদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!