1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিকশা লরির নিচে, চালকসহ নিহত ২, আহত ৩ - আউচ সংবাদ প্রতিদিন
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিকশা লরির নিচে, চালকসহ নিহত ২, আহত ৩ ময়মনসিংহে হ্যান্ড মাইকে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রেফতার কিশোর সানজিদুল চৌদ্দগ্রামে আমন ধান সংগ্রহ শুরু মাদক ও অনলাইন জুয়া বন্ধে ঈশ্বরগঞ্জবাসীর সহযোগিতা চাইল পুলিশ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিকশা লরির নিচে, চালকসহ নিহত ২, আহত ৩

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত
  • চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিকশা লরির নিচে, চালকসহ নিহত ২, আহত ৩
    চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জহিরুল ইসলাম
    কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির নিচে চাপা পড়ে সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন; সিএনজি অটোরিকশা চালক বাতিসা ইউনিয়নের কালিকাপুরের শফিক মিয়ার ছেলে আবদুল মতিন(৩৫) ও কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলার আমিনুল ইসলামের ছেলে আরিফ হোসেন(৪০)। সোমবার বিকেলে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কালিকসার রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিরঞ্জন কুমার।
    স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মহাসড়কের চিওড়া ও সুজাতপুর থেকে বসন্তপুর ও চৌদ্দগ্রাম বাজারের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশায় উঠে জগন্নাথদীঘি ইউনিয়নের সোনাপুর গ্রামের সুফিয়া বেগম, হিঙ্গুলার আরিফ হোসেন, চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের আবদুল মতিনের ছেলে মোঃ রাসেল ও মোঃ ইয়াকুব। কিছুদূর এগিয়ে গেলে মহাসড়কের কালিকসার এলাকায় পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি লরির পিছনে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশা দূমড়ে মুচড়ে যায় এবং সিএনজি চালক কালিকাপুরের আবদুল মতিন, যাত্রী সুফিয়া বেগম, আরিফ হোসেন, রাসেল ও ইয়াকুব আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি অটোরিকশা চালক আবদুল মতিন ও যাত্রী আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ইয়াকুবকে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। অপর দুইজন সুফিয়া বেগম ও রাসেলকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
    খোঁজ নিয়ে জানা গেছে, আরিফ হোসেন, তাঁর খালাতো ভাই মোঃ রাসেল ও মোঃ ইয়াকুবসহ খালাতো ভাই মামুনের বিয়েতে বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় মুহুর্তেই আনন্দ বিষাদে পরিণত হয়েছে।
    নিহত আরিফ হোসেনের খালাতো ভাই মোঃ মামুন বলেন, বর সেজে বিয়ের উদ্দেশ্যে বসন্তপুর গ্রামের কাজী বাড়িতে এসেছি। কিন্তু আমাদের নির্ধারিত গাড়িতে বসার জায়গা না থাকায় আপন ভাই রাসেল ও ইয়াকুব, খালাতো ভাই আরিফ হোসেন পরবর্তীতে সিএনজি অটোরিকশা করে রওয়ানা দেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় খালাতো ভাই আরিফ হোসেনের নিহত হয়েছেন এবং আপন ভাই রাসেল ও ইয়াকুব আহত হয়েছেন। এখন আমার বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে।
    চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাঈদ আল মনসুর বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর একজনকে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। অপর দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
    মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন কুমার বলেন, নিহত ও আহতদের উদ্ধার শেষে হাসপাতালে নেয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!