1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট - আউচ সংবাদ প্রতিদিন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি পলাশীর সুস্থ্যতা কামনা মিলাদ ও দোয়া সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ফুলবাড়িয়ায় খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট
ছেলেকে না পেয়ে বৃদ্ধ বাবাকে খুঁটির সাথে বেঁধে দিনভর নির্যাতন
নারী সহ আহত ২, আদালতে ভুক্তভাগি পরিবারের মামলা দায়ের

চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি: অভি খান

কুমিল্লার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ ব্যবসায়ীকে মারধর, ৬ লাখ টাকার ওয়াইফাই সরঞ্জাম লুটপাট, দফায় দফায় বাড়িঘরে হামলা-ভাংচুর, পরিবারের নারী সদস্যদের মারধর ও শ্লীলতাহানীর চেষ্টা সহ বৃদ্ধ বাবাকে টেনে-হিচড়ে ঘর থেকে নিয়ে গিয়ে বাড়ির পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় দিনভর নির্যাতনের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের পশ্চিম পাড়ায়। সন্তানকে না পেয়ে পিতাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমগ্র চৌদ্দগ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যা আইয়্যামে জাহিলিয়ার বর্বরতাকেও হার মানায়। এদিকে ঘটনার দিন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে বারবার সহায়তা চেয়েও ভুক্তভোগীর পরিবার পুলিশি কোনো সহযোগিতা না পেয়ে হতাশা ব্যক্ত করেন সাংবাদিকদের কাছে। পরে ভুক্তভোগী দ্বীন মোহাম্মদ এর স্ত্রী রফিজা বেগম বাধ্য হয়ে কুমিল্লার আদালতে গত সোমবার একটি মামলা (৯৮৩/২৬) দায়ের করেন।

আদালতে দায়েরকৃত মামলা ও ভুক্তভোগির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের আলী মিয়ার ছেলে স্থানীয় ওয়াইফাই ব্যবসায়ী ও মামলার প্রধান অভিযুক্ত মো. আমির হোসেন (৪৫) এর সাথে মামলার বাদীনি রফিজা বেগমের ছেলে একই এলাকার অপর ওয়াইফাই ব্যবসায়ী আব্দুল কাইয়ুম শাহপরানের সাথে দীর্ঘদিন যাবৎ ব্যবসায়ীক দ্বন্দ্ব চলে আসছিলো। বিষয়টি নিয়ে থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে সামাজিকভাবে মীমাংশার উদ্দেশ্যে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী উভয় ব্যবসায়ী বিধিমোতাবেক ব্যবসা পরিচালনা ও ভবিষ্যতে কেউ কাউকে ব্যবসায়ীক হয়রানি না করার অঙ্গীকার করেন। এর কিছুদিন পর তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত আমির হোসেন তার ব্যবসায়ীক প্রতিদ্বন্দ্বী শাহপরানকে ঘায়েল করার হীন উদ্দেশ্যে স্থানীয় প্রভাবশালী মহলকে ইন্ধন জুগিয়ে গত ০৭ নভেম্বর দুপুরে নিজ বাড়ির সামনে তাকে একা পেয়ে কতিপয় বখাটে যুবকের সহযোগিতায় আটক করে ব্যাপক মারধর করে। একপর্যায়ে সে পালিয়ে গিয়ে পাশ্ববর্তী তার এক নিকটাত্মীয়ের বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে গিয়েও তাকে মারধর করে। সে কোনোমতে হামলাকারীদের কবল থেকে মুক্ত হয়ে কৌশলে পালিয়ে যায়। এরপর শুরু হয় তাদের নারকীয় বর্বরতা। ছেলেকে না পেয়ে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে শাহপরানের বৃদ্ধ মা-বাবা, পরিবারের নারী সদস্যদের উপর হামলে পড়ে। এ সময় তারা শাহপরানের বাড়িঘর ভাংচুর করা সহ পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানীর চেষ্টা করে। হামলাকারীদের ছেনির কোপে বাদীনি রফিজা বেগমের বাম উরুতে কাটা-ছেড়া রক্তাক্ত জখম হলেও এ সময় হামলাকারীদের ভয়ে আশেপাশের কেউ তাদের প্রাণ বাঁচাতে আসেনি। এছাড়াও হামলাকারীরা ব্যবসায়ী শাহপরানের ঘরে থাকা ৬ লাখ টাকা মূল্যের ওয়াফাই সরঞ্জাম সহ দামী মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলা ও লুটপাটের কাজে বাধা দিলে তারা ব্যবসায়ী শাহপরানের বৃদ্ধ পিতা দ্বীন মোহাম্মদকে টেনে-হিচড়ে বাড়ি থেকে নিয়ে যায় এবং বাড়ির পাশের রাস্তার বৈদ্যুতিক খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় লাঠি, রড দ্বারা পিটাইয়া এবং কিল-ঘুসি, লাথি-উষ্ঠা মারিয়া চরম নির্যাতন করে। মারধরের ফলে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা, কাটা-ছেড়া সহ রক্তাক্ত জখম হয়। হামলাকারীদের হাত থেকে ভাইকে বাঁচাতে ভিকটিমের বড় ভাই নুর ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ আসলে হামলাকারীরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পুলিশকে ভুল বুঝিয়ে সামাজিকভাবে ঘটনার মীমাংশার আশ্বাস দিয়ে ফেরৎ পাঠিয়ে দেয়। পুলিশ চলে যাওয়ার পর হামলাকারীরা দ্বীন মোহাম্মদ এর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তারা বাদীনিকে জিম্মি করে তার কাছ থেকে জোরপূর্বক ৫০ হাজার টাকা আদায় করে নিয়ে যায় এবং ঘটনার দিন রাত অনুমান ১১টায় তার স্বামী দ্বীন মোহাম্মদকে ছেড়ে দেয়। পরে নিকটতম আত্মীয়দের সহযোগিতায় বাদীনি এবং তার স্বামী চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় এবং সেখানে তারা চিকিৎসা গ্রহণ করে। এ ঘটনায় সামাজিকভাবে একাধিকবার আপোষ মীমাংশার চেষ্টা করিয়া ব্যর্থ হইয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে ন্যায় বিচারের আশায় আদালতে ভুক্তভোগীরা মামলা দায়ের করতে বাধ্য হন।

মামলার বাদীনি রফিজা বেগম বলেন, আমির হোসেনের নেতৃত্বে তার অপরাপর সহযোগিরা আমার বাড়িঘরে হামলা-ভাংচুর চালিয়েছে। তারা আমার বাম উরুতে ছেনি দিয়ে কোপ মারে। আমার স্বামীকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। এ সময় তারা আমার মেয়ে ও পুত্রবধূকে শ্লীলতাহানীর চেষ্টা করে। আমি এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেছি। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে প্রধান অভিযুক্ত আমির হোসেন এর বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে (০১৮১২-৮৪২৯২৮) একাধিকবার কল দিলেও তিনি কলটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

  • তিনি আরও বলেন, শুনেছি ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে আদালতের নির্দেশনা পেলে ভুক্তভোগির পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!