1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
গোপালগঞ্জের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক ক্লোজড - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড় লেভেলে খেলার’ ঘোষণা দেওয়া বিএনপি নেতা আটক গোপালগঞ্জের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক ক্লোজড চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ২০২৭-২৮ মেয়াদে কার্যকরী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা চৌদ্দগ্রামে প্রাণি সম্পদ সপ্তাহে আলোচনা সভা ও র‌্যালী তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম্য ও অনিয়মের অভিযোগ, কাঠগড়ায় হিসাবরক্ষক জামাল উদ্দিন চৌদ্দগ্রামের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাবলু মোল্লাকে সংবর্ধনা চৌদ্দগ্রামের মুন্সিরহাট বাজারে ‘কিডস্ এন্ড জেন্টস্ পার্ক’ এর উদ্বোধন নিকলীতে ছেলের বিরুদ্ধে বাবাকে মারধের অভিযোগ নির্বাচন এখনো দূরে, এরই মধ্যে আলোচনায় চৌদ্দগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী বাচ্ছু মিয়া চৌদ্দগ্রামে একই ভুমি ২৭ বছর পর দ্বিতীয় বার বিক্রির অভিযোগে আদালতে মামলা দাতা বললেন, ‘ভুল হয়েছে’ গোপালগঞ্জে নাশকতার ছক: এসআরবি কমান্ডার আটক, আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে অনলাইন প্রতারণা,আটক ৭ ফেসবুকে ডিসেম্বর নিয়ে পোস্ট, নান্দাইলের প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ চৌদ্দগ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, বাউন্ডারি দেয়াল ভাঙচুর ও প্রাণনাশের হুমকি পাঁচ মাস পর চালু হলো হালুয়াঘাটের দুই স্থলবন্দর, কয়লা আমদানি শুরু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পরানগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিকশা লরির নিচে, চালকসহ নিহত ২, আহত ৩ ময়মনসিংহে হ্যান্ড মাইকে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রেফতার কিশোর সানজিদুল চৌদ্দগ্রামে আমন ধান সংগ্রহ শুরু মাদক ও অনলাইন জুয়া বন্ধে ঈশ্বরগঞ্জবাসীর সহযোগিতা চাইল পুলিশ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট

গোপালগঞ্জের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক ক্লোজড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬
​গোপালগঞ্জে সংঘটিত নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে সেলিম মিয়া নামে এক পুলিশ পরিদর্শককে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তিনি ময়মনসিংহ নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তাকে ওই ফাঁড়ি থেকে প্রত্যাহার করে ময়মনসিংহ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।পুলিশের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, অভিযোগের তদন্তের স্বার্থে ওই কর্মকর্তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোনই জব্দ করা হয়েছে। একজন ফাঁড়ি ইনচার্জকে হঠাৎ এভাবে প্রত্যাহার ও মোবাইল ফোন জব্দের ঘটনায় জেলা পুলিশের ভেতরে ও বাইরে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে।এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ায় ওই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, অভ্যন্তরীণ একটি গোয়েন্দা প্রতিবেদনে সেলিম মিয়ার বিরুদ্ধে গোপালগঞ্জের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ উঠে এসেছে। এর পরিপ্রেক্ষিতেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এবং অভিযোগটি গুরুত্বসহকারে অনুসন্ধান করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা ও প্রমাণ মিললে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!