1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
চৌদ্দগ্রামে একই ভুমি ২৭ বছর পর দ্বিতীয় বার বিক্রির অভিযোগে আদালতে মামলা দাতা বললেন, ‘ভুল হয়েছে’ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
নিকলীতে ছেলের বিরুদ্ধে বাবাকে মারধের অভিযোগ নির্বাচন এখনো দূরে, এরই মধ্যে আলোচনায় চৌদ্দগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী বাচ্ছু মিয়া চৌদ্দগ্রামে একই ভুমি ২৭ বছর পর দ্বিতীয় বার বিক্রির অভিযোগে আদালতে মামলা দাতা বললেন, ‘ভুল হয়েছে’ গোপালগঞ্জে নাশকতার ছক: এসআরবি কমান্ডার আটক, আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে অনলাইন প্রতারণা,আটক ৭ ফেসবুকে ডিসেম্বর নিয়ে পোস্ট, নান্দাইলের প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ চৌদ্দগ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, বাউন্ডারি দেয়াল ভাঙচুর ও প্রাণনাশের হুমকি পাঁচ মাস পর চালু হলো হালুয়াঘাটের দুই স্থলবন্দর, কয়লা আমদানি শুরু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পরানগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিকশা লরির নিচে, চালকসহ নিহত ২, আহত ৩ ময়মনসিংহে হ্যান্ড মাইকে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রেফতার কিশোর সানজিদুল চৌদ্দগ্রামে আমন ধান সংগ্রহ শুরু মাদক ও অনলাইন জুয়া বন্ধে ঈশ্বরগঞ্জবাসীর সহযোগিতা চাইল পুলিশ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা

চৌদ্দগ্রামে একই ভুমি ২৭ বছর পর দ্বিতীয় বার বিক্রির অভিযোগে আদালতে মামলা দাতা বললেন, ‘ভুল হয়েছে’

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

চৌদ্দগ্রামে একই ভুমি ২৭ বছর পর দ্বিতীয় বার বিক্রির অভিযোগে আদালতে মামলা
দাতা বললেন, ‘ভুল হয়েছে’
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জহিরুল ইসলাম
কুমিল্লার চৌদ্দগ্রামে জালিয়াতি করে ১০ শতক ভুমি ২৭ বছর পর দ্বিতীয় বার রেজিষ্ট্রি করায় দলিল লেখক আনোয়ার হোসেন ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আবু আহমেদ সোহাগসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে ভুক্তভোগী মেহেদী হাসান শরীফ। ভূমি অপরাধ প্রতিকার আইনে দায়েরকৃত মামলার আসামীরা হলেন; আমানগন্ডা উত্তর পাড়ার আবু আহমেদ সোহাগ, আবু হাসনাত ভুঁইয়া নয়ন, পশ্চিম পাড়ার সাইফুল ইসলাম, শালুকিয়া উত্তর পাড়ার আনোয়ার হোসেন ভেন্ডার, দক্ষিণ পাড়ার আবুল কাশেম, ঘোলপাশার মনু মিয়া, আসিফ আহমেদ রাহিম ও কাজল মিয়া। বুধবার দুপুরে রেজিষ্ট্রি কাজটি ‘ভুল হয়েছে’ বলে দাতা স্বীকার করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়ায় অবস্থিত ১০ শতক নাল ভুমির মালিক ছিলেন ঘোলপাশা গ্রামের মনা মিয়া ওরফে মনু মিয়া। তিনি ওই ভুমিতে মালিক থাকাবস্থায় বিগত আরএস জরিপে ২২৭নং খতিয়ান ও পরবর্তীতে বিএস জরিপে ১৭২নং খতিয়ান প্রস্তুত ও প্রচারিত হয়। ১৯৯৯ সালের ৪ ফেব্রুয়ারী ৯৬২নং ছাপ কবলা দলিলমূলে সাবেক ৫ দাগ ও হালে ১৯ দাগে ৩২ শতক আন্দরে ২৪ শতক ভূমি মোঃ ইদ্রিছ আলীর নিকট ছাপ কবলায় বিক্রয় করে। ভুমিটি সাবেক ৫ দাগে ৩২ শতক ও বিএস হাল দাগে ১০ শতক লিপি হয়। এরই মধ্যে বিক্রিকৃত ২২ শতক ভূমি সরকারি রাস্তায় অন্তর্ভুক্ত হয়। মোঃ ইদ্রিছ আলী ভুমিটির দখলকার থাকাবস্থায় চার পুত্র খোরশেদ আলম, মোরেশদ আলম, রবিউল আলম, রেজাউল আলম, দুই কন্যা রোকেয়া বেগম, খোদেজা বেগম এবং স্ত্রী রফিয়া বেগমকে ওয়ারিশ রেখে মৃত্যুবরন করেন। পরবর্তীতে খোরশেদ আলমের ওয়ারিশ দুই পুত্র মেহেদী হসান শরীফ, সাফায়েত হোসেন আরিফ, কন্যা ফাতেমা জিনান মমতাকে ওয়ারিশ রেখে মৃত্যুবরন করেন। ইদ্রিছ আলীর ওয়ারিশগণ ও অপর শরিকগণ মালিক থাকা অবস্থায় চলতি বছরের গত ২৬ অক্টোবর মনু মিয়াকে দাতা ও আবু হাসনাত ভুঁইয়া নয়কে গ্রহীতা, আনোয়ার হোসেন ভেন্ডারের মাধ্যমে সাইফুল ইসলাম, আসিফ আহমেদ রাহিম, আবুল কাশেম, আবু আহমেদ সোহাগ ও কাজল মিয়াকে স্বাক্ষী ও শনাক্তকারী সাজিয়ে একটি সাফ কবলা দলিল(নং-৮৬৪৭) রেজিষ্ট্রি করে। যার দাগ নং-সাবেক ৫ দাগ, হালে ১১ দাগে ১০ শতক ভুমি। মনু মিয়া ভূমি পূর্বে বিক্রয় করেও পরস্পর যোগসাজশে উদ্দেশ্যমূলকভাবে দলিল সৃজনের মাধ্যমে তৎপর হয়ে ভুমিটি নিজেদের বলে প্রচার করে। গত ১০ নভেম্বর মঙ্গলবার সকালে মনু মিয়া গং কতিপয় লোকজন নিয়ে বিরোধীয় ভুমিতে গিয়ে দখল করার চেষ্টা করলে মেহেদী হাসান শরীফ বাধা দেয়। এতে মনু মিয়া গং দলিলমূলে ওই ভুমির মালিকানা প্রচার করে। মনু মিয়া গং মালিক না হয়ে মালিকানা প্রচার, মিথ্যা তথ্য দিয়ে দলিল সৃজন করায় ভুমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩-এ মনু মিয়াসহ আটজনের বিরুদ্ধে কুমিল্লার ৫নং আমলী আদালতে মামলা দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মেহেদী হাসান শরীফ আরও অভিযোগ করেন, মোটা অঙ্কের টাকা বিনিময়ে রেজিষ্ট্রি অফিসের বাহিরে স্বাক্ষী ও দলিল দাতার সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
অভিযোগের বিষয়ে বুধবার দুপুরে মনু মিয়া বলেন, ‘আমার ভুল হয়েছে। আমি বলেছি, সংশোধন করে ঠিক করে দিবো।
অপরদিকে কাজল মিয়া বলেন, আমি বিরোধকৃত জায়গা সংক্রান্ত কিছুই জানি না।
দলিল গ্রহীতা আবু হাসনাত ভুঁইয়া নয়নের বড় ভাই আবু আহমেদ সোহাগ বলেন, সব কাগজপত্র সঠিক দেখেই আমরা জায়গা ক্রয় করেছি। কিন্তু রেজিষ্ট্রি শেষে দাতা মনু মিয়া এখন কাজটি ভুল হয়েছে বলে জানায়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!