1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জের স্যার গুদামের পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতেই এস আইয়ের মৃত্য - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জের স্যার গুদামের পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতেই এস আইয়ের মৃত্য আউচ সংবাদের ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বছরে পদার্পণ উদযাপন চৌদ্দগ্রাম পৌরসভায় ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে দৃশ্যমান উদ্যোগের দাবি জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ আলমগীর গনি ও মহাসচিব মুহাম্মদ মনজুর হোসেনকে মহানগর কোর কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন তৎপরতার অভিযোগ, ডিসেম্বর ঘিরে সক্রিয় যোগাযোগ ৯ নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়েই হাজী মোকাররম হোসেনের ব্যাপক গণসংযোগ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, ফেল ১৯ প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী চৌদ্দগ্রামে অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে জামায়াতের মতবিনিময়সভা পাকুন্দিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন ও চেক বিতরণ পাকুন্দিয়ায় স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে কৃতি ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অফিস আদেশ দৈনিক স্বদেশ বিচিত্রার মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আলী আজগর মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তরিকুল ইসলাম টিটু গ্রেফতারের পর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালের HDU-তে চিকিৎসাধীন রয়েছেন। স্তন ক্যান্সার সচেতনতায় দিনাজপুরে খুরশীদ জাহান হক হাসপাতালের গোলাপি সড়ক শোভাযাত্রা ময়মনসিংহ প্রধান ডাকঘরে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত অনিয়ম তদন্তের নির্দেশ, ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহবানে পরিকল্পনা তাড়াইলে হযরত আনিছ পাগলা (রহঃ)-এর ১২তম বাৎসরিক ওফাৎ দিবস ২৯ অক্টোবর ২০২৬ হযরত সৈয়দ শাহ আব্দুল আউয়াল হোসাইনী চিশতী তরফি (র:) ১৩ তম বাৎসরিক পবিত্র ‘ওরশ মোবারক সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জের স্যার গুদামের পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতেই এস আইয়ের মৃত্য

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক মশিউর রহমান সোহাগ

ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতোই হাঁটতে বের হয়েছিলেন। হাঁটা শেষে ফিরেছিলেন কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানা পুলিশ ফাঁড়িতে। এরপর সবকিছুই ছিল স্বাভাবিক। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটি গুলির শব্দ বদলে গেলো ফাঁড়ির পরিবেশ। কক্ষে গিয়ে সহকর্মীরা দেখলেন,মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম (৫২) পাশে পড়ে রয়েছে তাঁর ব্যবহৃত পিস্তল। মুহূর্তেই নেমে আসে শোক আর স্তব্ধতা।বুধবার ৪ নভেম্বর সকাল সাড়ে ৭ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানা পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে।নিহত জাহাঙ্গীর আলম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর এলাকার মৃত আলী আকবর তালুকদারের ছেলে। তিনি আশুগঞ্জ সারকারখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার ভোরে ফজরের নামাজ আদায় করে হাঁটতে বের হন জাহাঙ্গীর আলম। হাঁটা শেষে ফাঁড়িতে ফিরে আসেন। এর কিছুক্ষণ পরই ফাঁড়ির ভেতর থেকে গুলির শব্দ শোনা যায়। পরে তাঁর কক্ষে গিয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখা যায়।পাশেই পড়ে ছিল তাঁর ব্যবহৃত পিস্তল।ঘটনার খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজের পিস্তলের গুলিতে ফাঁড়িতে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে।তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্তের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!