1. admin@auchsangbad.com : admin :
স্তন ক্যান্সার সচেতনতায় দিনাজপুরে খুরশীদ জাহান হক হাসপাতালের গোলাপি সড়ক শোভাযাত্রা - আউচ সংবাদ প্রতিদিন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
স্তন ক্যান্সার সচেতনতায় দিনাজপুরে খুরশীদ জাহান হক হাসপাতালের গোলাপি সড়ক শোভাযাত্রা ময়মনসিংহ প্রধান ডাকঘরে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত অনিয়ম তদন্তের নির্দেশ, ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহবানে পরিকল্পনা তাড়াইলে হযরত আনিছ পাগলা (রহঃ)-এর ১২তম বাৎসরিক ওফাৎ দিবস ২৯ অক্টোবর ২০২৬ হযরত সৈয়দ শাহ আব্দুল আউয়াল হোসাইনী চিশতী তরফি (র:) ১৩ তম বাৎসরিক পবিত্র ‘ওরশ মোবারক সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি

স্তন ক্যান্সার সচেতনতায় দিনাজপুরে খুরশীদ জাহান হক হাসপাতালের গোলাপি সড়ক শোভাযাত্রা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধিঃ
স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি,প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’।

স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল,দিনাজপুরের উদ্যোগে ২৯ ও ৩০ অক্টোবর জেলার বিভিন্ন উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এবং বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সহ-সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ,হাসপাতালের সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবিরসহ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ,চিকিৎসক,রোটারিয়ান,সাংবাদিক ও স্থানীয় সুধীজন।

শোভাযাত্রার মাধ্যমে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সাধারণ মানুষের মাঝে স্তন ক্যান্সারবিষয়ক সচেতনতামূলক বার্তা ও লিফলেট বিতরণ করা হয়।বক্তারা বলেন,স্তন ক্যান্সার নিয়ে ভয় বা সংকোচ নয়,প্রয়োজন সচেতনতা। নিয়মিত নিজের স্তনের পরিবর্তন সম্পর্কে সচেতন থাকা,চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী স্ক্রিনিং ও পরীক্ষা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার সুযোগ ও সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

“জেনে নিন,জেগে উঠুন,স্ক্রিনিং জীবন বাঁচায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ১৩টি উপজেলাসহ সর্বস্তরের মানুষের মধ্যে স্তন ক্যান্সার সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল।

আমাদের প্রত্যাশা—সচেতনতা বাড়ুক,সংকোচ দূর হোক,প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হোক এবং প্রতিটি নারী সুস্থ ও নিরাপদ জীবন লাভ করুন।খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল,দিনাজপুর।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!