
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার পীর সাহেব বাড়িতে আগামী ২৯শে অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার মহাসমারোহে উদযাপিত হতে যাচ্ছে আওলাদে রাসূল, ফানা ফিল্লাহ, মজনুমে অলি হযরত শাহ্ সৈয়দ আনিছুর রহমান পাগলা হুজুর সাহেব (রহঃ)-এর ১২তম বাৎসরিক ওফাৎ দিবস। এ উপলক্ষে দিনব্যাপী জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলের বিশেষ আয়োজন করা হয়েছে।আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে পবিত্র কোরআন তেলওয়াত, জিকির ও ওয়াজ মাহফিলের মাধ্যমে দিবসের মূল কর্মসূচি শুরু হবে। দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখগণ এতে দ্বীনি আলোচনা পেশ করবেন। এরপর শুক্রবার ফজর নামাজের পর আখেরী মোনাজাত এবং উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তাবারক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটবে।উক্ত ওফাৎ দিবস ও মিলাদ মাহফিলে দেশ-বিদেশের সকল আশেকান, জাকেরান এবং ভক্তবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য জাওয়ার পীর সাহেব বাড়ির পক্ষ থেকে বিনীত দাওয়াত জানানো হয়েছে।