
নিকলী প্রতিনিধি.
কিশোরগঞ্জের নিকলীতে পারিবারিক বিরোধের জেরে বাবাকে মারধের অভিযোগ উঠেছে ছেলে ও মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী বাবা মোঃ গিয়াস উদ্দিন (৭২) নিকলী থানায় আজ বুধবার একটি মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নিকলী সদর ইউনিয়নের বড়হাটি গ্রামে আজ বুধবার পারিবারিক বাক বিতন্ডার এক পর্যায়ে ছেলে আল আমিন নিজে ও তার হুকুমে মেয়ে তারা বেগম গালি গালাজ সহ মারধর করতে এগিয়ে আসে ও এক পর্যায়ে বাবাকে উদ্দেশ্য করে আল আমিনে নির্দেশে ইট দিয়ে ঢিল মারেন। এতে অন্য একজন আহত হোন।
বৃদ্ধ মোঃ গিয়াস উদ্দিন বলেন, আমার তিন সন্তান সকলে আমরা দীর্ঘ বছর যাবত যৌথ পরিবার হিসেবে সংসারে বসবাস করে আসছি। কিছুদিন পূর্বে আমার দুই ছেলের মধ্যে পারিবারিক কলহে আলাদা হয়ে যায়, এক পর্যায়ে আমার বড় ছেলে আলামিন আমার ছোট ছেলের নিজ নামীয় সম্পদ আত্মসাৎ করার পায়তারায় লিপ্ত। এক পর্যায়ে আমার বড় ছেলে ও মেয়ে আমার ছোট ছেলেকে হয়রানি উদ্দেশ্যে তার নিজ নামীয় স্বাক্ষরিত চেক চুরি করে কৌশলে সম্পদ নিয়ে নেয়। তাতেও কিছু বলিনি।
আজ সকাল আনুমানিক ৭.৩০ মিনিটে হঠাৎ আমার ছেলে আলামিন ও মেয়ে তারা বেগম জোড়পূর্বক বাড়ি দখলের চেষ্টা করলে আমি বাধা দিলে আমাকে মারধর করতে এগিয়ে আসেন ও ইট দিয়া ঢিল মারেন। তাই সুস্ঠু বিচারের আশায় আইনের আশ্রয় নেয়।নিকলী থানার ওসি ইশতিয়াক আহমেদ বলেন, বিষয়টি দ্রুত তদন্তের আশ্বাস দেন।