1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
ফেসবুকে ডিসেম্বর নিয়ে পোস্ট, নান্দাইলের প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ - আউচ সংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে অনলাইন প্রতারণা,আটক ৭ ফেসবুকে ডিসেম্বর নিয়ে পোস্ট, নান্দাইলের প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ চৌদ্দগ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, বাউন্ডারি দেয়াল ভাঙচুর ও প্রাণনাশের হুমকি পাঁচ মাস পর চালু হলো হালুয়াঘাটের দুই স্থলবন্দর, কয়লা আমদানি শুরু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পরানগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিকশা লরির নিচে, চালকসহ নিহত ২, আহত ৩ ময়মনসিংহে হ্যান্ড মাইকে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রেফতার কিশোর সানজিদুল চৌদ্দগ্রামে আমন ধান সংগ্রহ শুরু মাদক ও অনলাইন জুয়া বন্ধে ঈশ্বরগঞ্জবাসীর সহযোগিতা চাইল পুলিশ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে

ফেসবুকে ডিসেম্বর নিয়ে পোস্ট, নান্দাইলের প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

সুমন ভট্টাচার্য,নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের নান্দাইলে ডিসেম্বর মাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের জেরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। তবে ওই পোস্টটি রাজনৈতিক কোনো বিষয় নিয়ে নয়, বরং আবহাওয়ার নিম্নচাপ ও শীতের পরিস্থিতি নিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন শিক্ষক মহসিন আকন্দ।

রোববার (২৩ নভেম্বর) নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদের নির্দেশে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রেনেস্তারা সুলতানাকে।

জানা গেছে, দুই দিন আগে শিক্ষক মহসিন আকন্দ তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসকে কেন্দ্র করে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘এখন শীতের কাঁপুনি ধরেছে, আগামীতেও আরও বাড়বে। কারণ, ডিসেম্বরে শীতের ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে।’

পোস্টটি ঘিরে স্থানীয় শিক্ষক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিদের মধ্যে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। পোস্টের মন্তব্যের ঘরে নান্দাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু লেখেন, ‘সুন্দর উপলব্ধি।’

ফাতেমা সেতু নামের এক নারী মন্তব্য করেন, ‘আপনাদের আপা আসতেছে, শীতের আমেজটা এইবার একটু স্পেশাল হবে।’ এর জবাবে মহসিন আকন্দ লেখেন, ‘এত আগে বাড়লে হবে না তো?’

এ ছাড়া জামান রনি নামের এক ব্যক্তি মন্তব্য করেন, ‘স্যার, আপনি সরকারের বেতন ঠিকমতো পাচ্ছেন কি না, সেটা বলেন?’ এসব মন্তব্য ঘিরে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে শিক্ষক মহসিন আকন্দ বলেন, ‘আমি নিম্নচাপের কারণে এমন মন্তব্য করেছি। তবে ডিসেম্বরে আওয়ামী লীগ আসা—এমন কিছু নিয়ে পোস্ট দিইনি। কী কারণে আমাকে চিঠি দেওয়া হয়েছে, তা বুঝতে পারছি না।’

উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম বলেন, ‘তাকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে জবাব পাওয়া গেলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!