1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে অনলাইন প্রতারণা,আটক ৭ ফেসবুকে ডিসেম্বর নিয়ে পোস্ট, নান্দাইলের প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ চৌদ্দগ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, বাউন্ডারি দেয়াল ভাঙচুর ও প্রাণনাশের হুমকি পাঁচ মাস পর চালু হলো হালুয়াঘাটের দুই স্থলবন্দর, কয়লা আমদানি শুরু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পরানগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিকশা লরির নিচে, চালকসহ নিহত ২, আহত ৩ ময়মনসিংহে হ্যান্ড মাইকে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রেফতার কিশোর সানজিদুল চৌদ্দগ্রামে আমন ধান সংগ্রহ শুরু মাদক ও অনলাইন জুয়া বন্ধে ঈশ্বরগঞ্জবাসীর সহযোগিতা চাইল পুলিশ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম

আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত

আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য
সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক ব্যবসার বিরুদ্ধে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি ও সচেতন মহল।

প্যানেল চেয়ারম্যান শাহ আলমের অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্রীপুর ইউনিয়নের পাড়ুয়ারা গ্রামের ৫নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী ইদ্রিস মিয়া ও যশপুর গ্রামের আবদুল কাদের এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। তিনি এর বিরোধিতা করলে অভিযুক্তরা তার ওপর ক্ষুদ্ধ ছিলেন এবং বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছেন।

মঙ্গলবার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন, বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেওয়ার সময় প্যানেল চেয়ারম্যান শাহ আলম বিএনপির রাজনৈতিক ছত্রছায়ায় ইদ্রিস মিয়ার মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ তুলে ধরেন। সভায় উত্থাপিত এসব অভিযোগের বিষয়টি জানতে পেরে ইদ্রিস মিয়া ও আবদুল কাদের আগে থেকেই উপজেলা মডেল মসজিদের সামনে অবস্থান নেন।

সভা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে মোটর সাইকেলযোগে উপজেলা পরিষদ এলাকা থেকে বের হওয়ার সময় অভিযুক্তরা তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে টানাহেঁচড়া করে প্রকাশ্যে গালিগালাজ করা হয়। এর প্রতিবাদ করলে অভিযুক্তরা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এতে তাঁর হাত-পা, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

একপর্যায়ে বিএনপি নেতা ইদ্রিস মিয়া তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন শাহ আলম। এ সময় তাঁর পরনের পোশাক ছিঁড়ে ফেলা হয়। তিনি চিৎকার শুরু করলে হামলাকারীরা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে বলে, ‘তোর খবর আছে। সুযোগমতো পেলে তোকে প্রাণে মেরে লাশ গুম করা হবে। তোর হাত-পা কেটে চিরতরে পঙ্গু করে দেব।’

পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার পরপরই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন বলে জানান প্যানেল চেয়ারম্যান শাহ আলম।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, পাড়ুয়ারা গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ওয়ার্ড বিএনপির সেক্রেটারী ইদ্রিস মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘প্যানেল চেয়ারম্যান শাহ আলম বাদী হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষায় মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, ‘প্যানেল চেয়ারম্যান শাহ আলমের ওপর হামলার বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করতে বলা হয়েছে। এ ঘটনায় কঠোর পদক্ষেপ নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত থাকা উপজেলা বিএনপির সাংগঠনিক মোঃ গিয়াস উদ্দিন বলেন, প্যানেল চেয়ারম্যান শাহ আলমের ওপর হামলার করা হয়েছে এমন বিষয়ে আমি কিছুই জানিনা। কেউ আমাকে জানালে বিষয়টি খতিয়ে দেখবো।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!