1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পরানগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল - আউচ সংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে অনলাইন প্রতারণা,আটক ৭ ফেসবুকে ডিসেম্বর নিয়ে পোস্ট, নান্দাইলের প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ চৌদ্দগ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, বাউন্ডারি দেয়াল ভাঙচুর ও প্রাণনাশের হুমকি পাঁচ মাস পর চালু হলো হালুয়াঘাটের দুই স্থলবন্দর, কয়লা আমদানি শুরু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পরানগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিকশা লরির নিচে, চালকসহ নিহত ২, আহত ৩ ময়মনসিংহে হ্যান্ড মাইকে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রেফতার কিশোর সানজিদুল চৌদ্দগ্রামে আমন ধান সংগ্রহ শুরু মাদক ও অনলাইন জুয়া বন্ধে ঈশ্বরগঞ্জবাসীর সহযোগিতা চাইল পুলিশ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পরানগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহ সদরের পরানগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিকেলে পরানগঞ্জ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি পরানগঞ্জ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক মোঃ হেলাল আহমেদ হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুল।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির অন্যতম সদস্য ইয়াহিয়া হোসেন শাহীন, মহানগর বিএনপির সদস্য সৈয়দ সাইফুজ্জামান শরিফ, সিরতা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আছলাম আলী খোকন, পরানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক তালুকদার, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী আজগর মাস্টার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর মাজহারুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য গোলাম আব্বাস বাবুল, ইউনিয়ন বিএনপি সদস্য মোঃ বাচ্চু মিয়া, ইউনিয়ন বিএনপি অন্যতম সদস্য আব্দুল হামিদ হবী মেম্বার, ইউনিয়ন যুবদল নেতা আবু সাঈদসহ পরানগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পরানগঞ্জ এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মিছিলে অংশগ্রহণকারীরা তাদের বক্তব্য ও স্লোগানের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান তুলে ধরেন।বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।পরানগঞ্জের এ বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা তাদের রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক ঐক্যের বার্তা তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!