1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
ময়মনসিংহে রেলওয়ের জমিতে ঢুকে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি একই কর্মস্থলে বছরের পর বছর সরকারি কর্মচারী, চৌদ্দগ্রাম পৌরসভায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ! ময়মনসিংহে রেলওয়ের জমিতে ঢুকে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার চৌদ্দগ্রামে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের মতবিনিময় ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জের স্যার গুদামের পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতেই এস আইয়ের মৃত্য আউচ সংবাদের ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বছরে পদার্পণ উদযাপন চৌদ্দগ্রাম পৌরসভায় ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে দৃশ্যমান উদ্যোগের দাবি জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ আলমগীর গনি ও মহাসচিব মুহাম্মদ মনজুর হোসেনকে মহানগর কোর কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন তৎপরতার অভিযোগ, ডিসেম্বর ঘিরে সক্রিয় যোগাযোগ ৯ নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়েই হাজী মোকাররম হোসেনের ব্যাপক গণসংযোগ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, ফেল ১৯ প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী চৌদ্দগ্রামে অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে জামায়াতের মতবিনিময়সভা পাকুন্দিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন ও চেক বিতরণ পাকুন্দিয়ায় স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে কৃতি ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অফিস আদেশ দৈনিক স্বদেশ বিচিত্রার মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আলী আজগর মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তরিকুল ইসলাম টিটু গ্রেফতারের পর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালের HDU-তে চিকিৎসাধীন রয়েছেন। স্তন ক্যান্সার সচেতনতায় দিনাজপুরে খুরশীদ জাহান হক হাসপাতালের গোলাপি সড়ক শোভাযাত্রা ময়মনসিংহ প্রধান ডাকঘরে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত অনিয়ম তদন্তের নির্দেশ, ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহবানে পরিকল্পনা তাড়াইলে হযরত আনিছ পাগলা (রহঃ)-এর ১২তম বাৎসরিক ওফাৎ দিবস ২৯ অক্টোবর ২০২৬ হযরত সৈয়দ শাহ আব্দুল আউয়াল হোসাইনী চিশতী তরফি (র:) ১৩ তম বাৎসরিক পবিত্র ‘ওরশ মোবারক সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ

ময়মনসিংহে রেলওয়ের জমিতে ঢুকে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় রেলওয়ের জমির দখল করে ১৮ তলা বিশিষ্ট এলিট টাওয়ার নির্মাণের অভিযোগ উঠেছে। রেলওয়ে কর্তৃপক্ষ সরেজমিনে জমি মাপার পর ভবনটির সীমানার মধ্যে রেলওয়ের প্রায় ১৩ ফুট জায়গা রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভবনটির অনুমোদিত নকশা বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল বুধবার (৪ নভেম্বর) বিকেলে ঢাকা বিভাগীয় রেলওয়ের ভূসম্পত্তি কর্মকর্তা মো. এরশাদ উদ্দিন সরেজমিনে জমি পরিমাপ করেন।এ সময় সড়ক সংলগ্ন রেলওয়ের জমি ভবনটির সীমানার মধ্যে রয়েছে বলে তিনি দেখতে পান। এরপরই নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

রেলওয়ের অনুমতি ছাড়া কাজ চালু রাখলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এই কর্মকর্তা। একই সঙ্গে রেললাইনের পাশে বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার আগে রেলওয়ে কর্তৃপক্ষের মতামত নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়ার কথা জানান তিনি।

এর আগে বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়ার নেতৃত্বে নির্মাণাধীন এলিট টাওয়ারে অভিযান চালানো হয়। জানাগেছে রেলওয়ের জমি দখল করে প্রভাবশালী একটি সিন্ডিকেট ভবন নির্মাণ করছে—এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. এরশাদ উদ্দিন বলেন, রেলওয়ের জমিতে কোনো ধরনের বহুতল ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। সরেজমিনে রেলওয়ের জায়গার মধ্যে ভবন নির্মাণের বিষয়টি দেখা গেছে। তাই কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভবনটির ডেভেলপার ও নগরের মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিনের দাবি, নিয়ম মেনেই ১৮ তলা ভবন নির্মাণের অনুমোদন নেওয়া হয়েছে। ভবনটিতে ১০৫ জন শেয়ারহোল্ডার রয়েছেন। রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে আপাতত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন তাঁরা।

সূত্র মতে ২০২০ সালে গণপূর্ত বিভাগ থেকে ভবনটির ১৮ তলা নির্মাণের নকশা অনুমোদন নেওয়া হয়। তবে দীর্ঘদিন পর সম্প্রতি নির্মাণকাজ শুরু হয়। এরই মধ্যে নকশা অনুমোদনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নকশা অনুমোদনে অনিয়মের অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!