
নিজস্ব প্রতিবেদক জহিরুল ইসলাম
কুমিল্লার চৌদ্দগ্রাম ফ্রেন্ডস্ ফোরামের উদ্যোগে সৌদিআরবের দুই প্রবাসীকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে চৌদ্দগ্রাম বাজারস্থ ক্যাফে বাড়ি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন সংবর্ধিত সৌদিআরবের ব্যবসায়ী মোঃ ইয়াছিন মিয়াজী, সাবেক ছাত্রনেতা আবদুল কাইয়ুম মানিক, সংবর্ধিত প্রবাসী আনোয়ার হোসেন সবুজ। বিশিষ্ট উপস্থাপক মোঃ ইমাম হোসাইনের সভাপতিত্বে ও সাংবাদিক বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী পেয়ার আহমেদ, সাইফুল ইসলাম, লিয়াকত শিকদার, খোরশেদ আলম, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, যুবনেতা রবিউল করিম শামীম, কাতার প্রবাসী মোঃ শামীম রহমান, তরুন সমাজসেবক ভিপি সাইফুল ইসলাম, সাংবাদিক মোঃ শাহীন আলম, সাবেক ছাত্রেনতা ও তরুন ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন মিশু, গাজী হাসান প্রমুখ। অনুষ্ঠানে ফ্রেন্ডস্ ফোরামের ভবিষ্যত পরিকল্পনা ও আনন্দ ভ্রমণ নিয়ে আলোচনা করা হয়।