1. admin@auchsangbad.com : admin :
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার অপসংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে বললেন – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে কিশোরগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ২৪ হাজার টাকা নেওয়ার অভিযোগ যাচাই করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ভাঙচুর বাসাবাড়ি পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে হুমকি ও হামলার অভিযোগ স্মার্ট রুপালী ম্যানেজার’স কনফারেন্স ও পরিচিতি সভা শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে মাসুদ সাঈদী- পিরোজপুর-১ আসনের এমপিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০ কুলিয়ারচরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও সরকারি সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও গুণী সাংবাদিক সম্মাননা কুলিয়ারচরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন কুলিয়ারচরের জামাল উদ্দিন রাতে দুর্বৃত্তদের হাতে কাটা পড়ল কৃষকের সব লাউ গাছ নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও মা সমাবেশ প্রথম ধাপে ৭ কোটি টাকার চেক প্রদান, পূর্বের ন্যায় পর্যায়ক্রমে পরিশোধ হবে সব গ্রাহকের পাওনা

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পঠিত

সুমন ভট্টাচার্য

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো মামলা করেছে পুলিশ। এ ঘটনায় হৃদয় আহমেদ রাজু (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক অনলাইন বেটিং অ্যাপ ও জুয়ার ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ সময় মোবাইল ফোন ও ১৬ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়।সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতার হৃদয় আহমেদ রাজুকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার রাতে ঈশ্বরগঞ্জ পৌরসভার ধামদী মোড়ল বিট এলাকার কালামের চায়ের দোকানের পাশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, পৌর এলাকার কয়েকজন ব্যক্তি অনলাইন জুয়া খেলার উদ্দেশ্যে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে অভিযান চালানো হয়।অভিযানে হৃদয় আহমেদ রাজুকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশের দাবি, জব্দ করা মোবাইল ফোনে একাধিক অনলাইন বেটিং অ্যাপ এবং অনলাইন জুয়ার ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া গেছে। হৃদয় এলাকায় অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করে অর্থ সংগ্রহের পাশাপাশি নিজেও অনলাইন জুয়া ও বেটিংয়ে অংশ নিতেন এবং অন্যদেরও এতে অংশ নিতে সহায়তা করতেন বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় হৃদয় আহমেদ রাজুসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানার এক এসআই বাদী হয়ে মামলা করেছেন।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মামলায় হৃদয় আহমেদ রাজু ছাড়া জুয়া খেলায় জড়িত আরও ১৬ জনকে আসামি করা হয়েছে। তারা বর্তমানে পলাতক রয়েছেন। তাঁদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!