1. admin@auchsangbad.com : admin :
জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার অপসংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে বললেন – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে কিশোরগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ২৪ হাজার টাকা নেওয়ার অভিযোগ যাচাই করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ভাঙচুর বাসাবাড়ি পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে হুমকি ও হামলার অভিযোগ স্মার্ট রুপালী ম্যানেজার’স কনফারেন্স ও পরিচিতি সভা শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে মাসুদ সাঈদী- পিরোজপুর-১ আসনের এমপিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০ কুলিয়ারচরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও সরকারি সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও গুণী সাংবাদিক সম্মাননা কুলিয়ারচরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন কুলিয়ারচরের জামাল উদ্দিন রাতে দুর্বৃত্তদের হাতে কাটা পড়ল কৃষকের সব লাউ গাছ নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও মা সমাবেশ প্রথম ধাপে ৭ কোটি টাকার চেক প্রদান, পূর্বের ন্যায় পর্যায়ক্রমে পরিশোধ হবে সব গ্রাহকের পাওনা চৌদ্দগ্রাম পৌরসভা মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

সুমন ভট্টাচার্য

ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে ত্রিশাল উপজেলা দলকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা দল।শুক্রবার (৪ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। ম্যাচ শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, এ ধরনের টুর্নামেন্ট দক্ষ খেলোয়াড় তৈরির অন্যতম প্ল্যাটফর্ম। পড়াশোনার পাশাপাশি সুস্থ মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
তিনি আরও বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ময়মনসিংহের ফুটবলের উন্নয়ন ও নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে প্রতিমন্ত্রী ফাইনালে অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং তাদের সঙ্গে হাত মেলান।ফাইনাল ম্যাচ দেখতে জেলা স্টেডিয়ামে ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। ঈশ্বরগঞ্জ ও ত্রিশালের সমর্থকরা করতালি, বিউগল ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে নিজ নিজ দলের খেলোয়াড়দের উৎসাহ দেন। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ ঘিরে পুরো স্টেডিয়াম পরিণত হয় উৎসবের মিলনমেলায়।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান, সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।খেলা শেষে চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ ও রানার্সআপ ত্রিশাল দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। একই সঙ্গে টুর্নামেন্ট ও ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!