1. admin@auchsangbad.com : admin :
ঈশ্বরগঞ্জে ২ শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ঈশ্বরগঞ্জে ২ শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি (S)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, সংস্কার, কাবিটা ও কবিখা কর্মসূচির আওতায় অনুমোদিত ২ শত কোটি টাকার ১৮৩টি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রেজাউল করিমের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম,প্রতারণা ও হয়রানির অভিযোগ তোলা হয়।চেয়ারম্যানরা অভিযোগ করেন,প্রকল্প অনুমোদনে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির মাধ্যমে প্রকৃত প্রাপকেরা বঞ্চিত হচ্ছেন।

অনুসন্ধানে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে টিআর কর্মসূচির আওতায় ১৬১ লাখ টাকার বিপরীতে ১০৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৮ নম্বর প্রকল্পে ভুল নামে ২ লাখ টাকা বরাদ্দ এবং ১৯ নম্বর প্রকল্পে ১২ লাখ টাকা বরাদ্দ থাকলেও চেয়ারম্যানের তালিকায় প্রকল্পের নাম নেই। অনেক প্রকল্পে ৩০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

একইভাবে, কাবিটা কর্মসূচির আওতায় ২০৪ লাখ টাকার বিপরীতে ৪৭টি প্রকল্প অনুমোদিত হয়। এর মধ্যে বেশ কয়েকটি প্রকল্পে লোকেশন ও বাজেটের গরমিল রয়েছে। কাবিখা কর্মসূচিতেও চাল ও গম বরাদ্দের অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন,“৮০ শতাংশ প্রকল্প তালিকা চেয়ারম্যানরা দেন,আমি দরিদ্র জনগোষ্ঠীর আবেদনের ভিত্তিতে ২০ শতাংশ প্রকল্প অনুমোদন করি। কোনো অনিয়মকে প্রশ্রয় দিই না,বিষয়টি তদন্তাধীন।”

অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রেজাউল করিম বলেন,“প্রকল্প অনুমোদনের সভা না করেই ইউএনও এককভাবে স্বাক্ষর করেন। আমি যাচাই করে স্বাক্ষর দিই মাত্র। এখনো প্রকল্প অনুমোদন হয়নি, তারপরও আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।”স্থানীয় সচেতন মহল বলছে,প্রকল্পগুলোতে অর্থ বরাদ্দের গরমিল ও অস্পষ্টতা খতিয়ে দেখা হলে বড় ধরনের দুর্নীতির চিত্র বেরিয়ে আসবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!