1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কটিয়াদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২২১ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভাধীন রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৫ এর বিদায় উপলক্ষে ০৫ ই এপ্রিলের শনিবার সকালে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হাদিউল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক শফিকুল আলম শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিল্পপতি মাহমুদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক নয়া দিগন্তের কটিয়াদী উপজেলা সংবাদদাতা, আউচ সংবাদ প্রতিদিনের বিশেষ প্রতিবেদক ও সিনিয়র শিক্ষক মোঃ ফখর উদ্দিন ভূঞা(ইমরান) সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুর রহমান,শরীরচর্চা শিক্ষক মোঃ জালাল উদ্দিন,কৃষি শিক্ষক মাহবুবুর রহমান দিদার,মোস্তফা কামাল,মনোয়ারা বেগম,আফসানা জামিল,জসিম উদ্দিন, জীববিজ্ঞান শিক্ষক ওমর ফারুক, রওশনারা বেগম,শাহরিন সুলতানা,নুরুল হক দানা প্রমূখ ব্যক্তিবর্গ।স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ইউসুফ মিয়া।প্রধান অতিথি শিল্পপতি মাহমুদুল ইসলাম বলেন,প্রতি বছরের ন্যায় এবারও ভালো ফলাফল প্রত্যাশা করি। শতভাগ পাসের পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক এ প্লাস পাওয়ার আশা রাখছি। এজন্য পরীক্ষার্থীদের পড়ালেখায় বেশি মনোযোগী এবং অভিভাবককের সচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হাফিজুল হক।এ বছর অত্র বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৯৫ জন। তন্মধ্যে মানবিক ৫৮ বিজ্ঞানে ২৭ বাণিজ্য ১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!