ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভাধীন রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৫ এর বিদায় উপলক্ষে ০৫ ই এপ্রিলের শনিবার সকালে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হাদিউল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক শফিকুল আলম শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিল্পপতি মাহমুদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক নয়া দিগন্তের কটিয়াদী উপজেলা সংবাদদাতা, আউচ সংবাদ প্রতিদিনের বিশেষ প্রতিবেদক ও সিনিয়র শিক্ষক মোঃ ফখর উদ্দিন ভূঞা(ইমরান) সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুর রহমান,শরীরচর্চা শিক্ষক মোঃ জালাল উদ্দিন,কৃষি শিক্ষক মাহবুবুর রহমান দিদার,মোস্তফা কামাল,মনোয়ারা বেগম,আফসানা জামিল,জসিম উদ্দিন, জীববিজ্ঞান শিক্ষক ওমর ফারুক, রওশনারা বেগম,শাহরিন সুলতানা,নুরুল হক দানা প্রমূখ ব্যক্তিবর্গ।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ইউসুফ মিয়া।প্রধান অতিথি শিল্পপতি মাহমুদুল ইসলাম বলেন,প্রতি বছরের ন্যায় এবারও ভালো ফলাফল প্রত্যাশা করি। শতভাগ পাসের পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক এ প্লাস পাওয়ার আশা রাখছি। এজন্য পরীক্ষার্থীদের পড়ালেখায় বেশি মনোযোগী এবং অভিভাবককের সচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হাফিজুল হক।এ বছর অত্র বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৯৫ জন। তন্মধ্যে মানবিক ৫৮ বিজ্ঞানে ২৭ বাণিজ্য ১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com