1. admin@auchsangbad.com : admin :
বাজিতপুর উপজেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাজিতপুর উপজেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

কিশোরগঞ্জ সংবাদদাতাঃ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ আহবায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাজিতপুর উপজেলা বিএনপি।গতকাল শুক্রবার বিকাল সাড়ে চারটায় বাজিতপুরের বাঁশমহল এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।২০২০ সালের মার্চের ১০ তারিখ শেখ মুজিবুর রহমান ইকবালকে আহ্বায়ক করে কমিটি করা হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।এ বিষয়ে সমাবেশে বক্তারা বলেন মেয়াদ উত্তীর্ণ কমিটির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল ও ১নং যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির এর নেতৃত্বে ও নির্দেশনায় পথভ্রষ্ট কিছু নেতাকর্মী ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পাতানো ডামি নির্বাচনে আওয়ামী স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পালের নির্বাচনে সরাসরি অংশ গ্রহণ মূলক কাজ করে,যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ও স্হায়ী কমিটির সদস্যসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে মেয়াদ উত্তীর্ণ বর্তমান কমিটির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল ও ১নং যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণসহ নতুন কমিটি গঠনের দাবি জানান।সমাবেশে আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকী ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ অনুষ্ঠানের সমাপ্তি টানেন।সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খান হেলাল,পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়া,সাবেক জিএস মীর জলিল,কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট শাহ আলম, সাবেক সংসদ সদস্য মরহুম মজিবুর রহমান মঞ্জু’র সন্তান মোস্তাফিজুর রহমান মামুন,হালিমপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান কাজল,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জসীম মাহমুদ,যুগ্ম সাধারণ সম্পাদক বদরুদ্দীন ওমর বাবু,উপজেলা যুবদলের সাবেক সভাপতি কায়সার মাহমুদ রিপন,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী মঞ্জুরুল হক রোকন,উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন বক্তব্য রাখেন।বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বাজিতপুর উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,মহিলাদল,কৃষকদল,স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!