কিশোরগঞ্জ সংবাদদাতাঃ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ আহবায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাজিতপুর উপজেলা বিএনপি।গতকাল শুক্রবার বিকাল সাড়ে চারটায় বাজিতপুরের বাঁশমহল এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।২০২০ সালের মার্চের ১০ তারিখ শেখ মুজিবুর রহমান ইকবালকে আহ্বায়ক করে কমিটি করা হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।এ বিষয়ে সমাবেশে বক্তারা বলেন মেয়াদ উত্তীর্ণ কমিটির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল ও ১নং যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির এর নেতৃত্বে ও নির্দেশনায় পথভ্রষ্ট কিছু নেতাকর্মী ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পাতানো ডামি নির্বাচনে আওয়ামী স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পালের নির্বাচনে সরাসরি অংশ গ্রহণ মূলক কাজ করে,যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ও স্হায়ী কমিটির সদস্যসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে মেয়াদ উত্তীর্ণ বর্তমান কমিটির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল ও ১নং যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণসহ নতুন কমিটি গঠনের দাবি জানান।সমাবেশে আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকী ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ অনুষ্ঠানের সমাপ্তি টানেন।সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খান হেলাল,পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়া,সাবেক জিএস মীর জলিল,কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি ও উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট শাহ আলম, সাবেক সংসদ সদস্য মরহুম মজিবুর রহমান মঞ্জু'র সন্তান মোস্তাফিজুর রহমান মামুন,হালিমপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান কাজল,পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক জসীম মাহমুদ,যুগ্ম সাধারণ সম্পাদক বদরুদ্দীন ওমর বাবু,উপজেলা যুবদলের সাবেক সভাপতি কায়সার মাহমুদ রিপন,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী মঞ্জুরুল হক রোকন,উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন বক্তব্য রাখেন।বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বাজিতপুর উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,মহিলাদল,কৃষকদল,স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com