1. admin@auchsangbad.com : admin :
নান্দাইলের ফুলবাড়িয়া বাজারে কাঠের গুঁড়ায় তৈরি হচ্ছিল গো-খাদ্য।। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

নান্দাইলের ফুলবাড়িয়া বাজারে কাঠের গুঁড়ায় তৈরি হচ্ছিল গো-খাদ্য।।

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

ফরিদ মিয়া নান্দাইলঃ
কাঠের গুঁড়ার সঙ্গে গমের ভূষি,ধানের তুষ মিশিয়ে গো-খাদ্য তৈরি করে বাজারজাত করা হতো।খবর পেয়ে পুলিশ ঘরভর্তি কাঠের গুঁড়া ও বিভিন্ন কোম্পানির নামখচিত ১০৮ বস্তা গো-খাদ্য জব্দ করে।এ সময় কারখানাটির মালিক পালিয়ে যান।আজ শনিবার বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাঁশহাটি ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়,নান্দাইল চৌরাস্তা ও কেন্দুয়া আঞ্চলিক সড়কের পাশে ওই স্থানে দীর্ঘদিন ধরে গো-খাদ্যের ব্যবসা করে আসছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার ১৮বাড়ী এলাকার আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম। তিনি সেখানে একটি কারখানা তৈরি করেন।তার শ্বশুরবাড়ির নান্দাইল উপজেলায় যেখান থেকে গো-খাদ্য বস্তাভর্তি করে পাশের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠাবাড়ি রায়ের বাজারের গুদামে রেখে পাইকারি ও খুচরা বিক্রি করতেন।স্থানীয়রা জানান,বিগত চার বছর ধরে কামরুল ওই ঘরে স্থানীয় স-মিল থেকে কাঠের গুড়া এনে রাখেন।বিষয়টি অনেকের নজরে পড়লে আলোচনার সৃষ্টি হয়। এ অবস্থায় ঘটনাটি জানতে পারে নান্দাইল থানা পুলিশ।শনিবার বিকেলে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহম্মেদ ঘটনাস্থলে গিয়ে দোকানটি বন্ধ পান।পরে স্থানীয় লোকজনের সহায়তায় দোকানের তালা ভেঙে দেখা যায়,ঘরের ভেতরের এক পাশে স্তুপ করে রাখা কাঠের গুঁড়া,ধানের তুষ ও কিছু গমের ভূষি। যা একসঙ্গে মিশিয়ে বিভিন্ন নামি-দামি কোম্পানির নাম ব্যবহার করে বস্তায় ভরে বাজারজাত করা হতো।স্থানীয় বাসিন্দারা জানান, এর ফলে গো-খামারিরা প্রতারিত হওয়াসহ গবাদিপশু নানা রোগে আক্রান্ত হতো। অন্যদিকে, নামি-দামি কম্পানির দুর্নামও হতো। এ ব্যাপারে জানতে চাইলে পশু চিকিৎসক মো. উজ্জল হোসাইন জানান, কাঠের গুঁড়া মিশ্রিত গো-খাদ্যে পশুর বিষক্রিয়া হতে পারে। নান্দাইল থানার ওসি ফরিদ আহম্মেদ জানান, জব্ধকৃত মালামাল থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।স্থানীয় একটি মহল মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!