1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জের চার উপজেলায় নেই সাব রেজিস্ট্রার, সেবা কার্যক্রম ব্যাহত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কিশোরগঞ্জের চার উপজেলায় নেই সাব রেজিস্ট্রার, সেবা কার্যক্রম ব্যাহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৩১ বার পঠিত
শাহ সারওয়ার জাহান কিশোরগঞ্জ প্রতিনিধিঃ-
কিশোরগঞ্জ  সদর  সহ  ৪ উপজেলার সাব রেজিস্ট্রার অফিসে কর্মকর্তা না থাকায় সেবা সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত হাজারো গ্রাহক।
জানাগেছে,  আইন মন্ত্রনালয়াধীন নিবন্ধন পরিদপ্তরের মাঠ পর্যায়ে জনগণের সঙ্গে সরাসরি সেবা প্রদানকারী এ কার্যালয়ের  দায়িত্ব প্রাপ্ত সাব রেজিস্ট্রার ই হলেন  একমাত্র কর্মকর্তা  । এ পদের বিপরীতে  কোন বিকল্প কর্মকর্তার পদও সৃস্টি না হওয়ায়  সেবা প্রদানকারীর অবর্তমানে   সেবার দরজাও বন্ধ থাকে।
যদিও সাময়িক  ভাবে স্হানীয় ব্যবস্হাপনায়  খন্ডকালীন সাব রেজিস্ট্রার  দিয়ে জরুরী কাজ সমাধান দেয়ার চেষ্টা  চালিয়ে যাচ্ছেন জেলা রেজিষ্টার।
জেলার হোসেনপুর উপজেলা সাব রেজিস্ট্রার এর পদটি শূন্য রয়েছে  দীর্ঘ  দেড় বছর যাবত। তাড়াইল উপজেলা সাব রেজিস্ট্রার এর পদটি শূন্য আছে দেড় বছর যাবত। হাওর বেষ্টিত  নিকলী উপজেলায় সাবরেজিস্টার এর পদটিও দীর্ঘ এক বছর যাবত শুন্য আছে। কিশোরগঞ্জ সদর সাব রেজিস্ট্রার এর পদটিও একবছর যাবত শূণ্য।
কিশোরগঞ্জ সদর সাব রেজিস্ট্রার এর খন্ডকালীন  কাজ পরিচালনা করছেন দ্বৈতভাবে  মিটামইন  উপজেলা সাব রেজিস্ট্রার  সূজন বিশ্বাস ও ইটনা উপজেলা সাব রেজিস্ট্রার  মোঃ সালাহউদ্দিন আহাম্মেদ।
হোসেনপুর উপজেলার খন্ডকালীন  দায়িত্ব পালন করছেন   বাজিতপুর উপজেলা সাব রেজিস্ট্রার মোঃ মাহাবুব হোসেন, নিকলী  উপজেলা কার্যালয়ের দায়িত্ব পালন করছেন  কটিয়াদী উপজেলা সাব রেজিস্ট্রার  মোঃ  আব্দুল মোতালেব, তাড়াইল উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ের খন্ড কালীন দায়িত্ব পালন করছেন  মিটামইন উপজেলা সাব রেজিস্ট্রার  সূজন বিশ্বাস।
এ বিষয়ে এ প্রতিনিধি জেলা রেজিস্ট্রার মুহাম্মদ  আবু তালেব এর নিকট জানতে চাইলে তিনি  প্রতিমাসে শূন্য পদের প্রতিবেদন মহাপরিদর্শক  নিবন্ধন  ঢাকা কে অবহিত করছেন বলে জানান।
সদর উপজেলা সাব রেজিস্ট্রার পদে একজনের বদলীর আদেশ তার দপ্তরে পৌঁছেছেন তবে যোগদান করেন নি বলে জানান।
সরকারের  এ গুরুত্বপূর্ণ  দপ্তরটিতে  মূল কর্মকর্তার পদটি শূন্য থাকায় গ্রাহক সেবা বঞ্চিত ই হচ্ছে না সরকারের রাজস্ব আদায় ও কমে যাচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন।
সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!