1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহ জেলা পুলিশের সফল অভিযান: দুই ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহ জেলা পুলিশের সফল অভিযান: দুই ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

সুমন ভট্টাচার্য, স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ জেলা পুলিশের ধারাবাহিক ও সফল অভিযানে উন্মোচিত হয়েছে দুইটি ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য। সদর কোতোয়ালি মডেল থানার বিদ্যাগঞ্জ এলাকায় নদীতে ভাসমান অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনা এবং নগরীর বাইপাস এলাকায় অটোরিকশা চালক হত্যা—দুটি মামলাই ছিল শুরুতে পরিচয়হীন ও প্রমাণবিহীন। কিন্তু পুলিশি তৎপরতায় মিলেছে রহস্যের জট খুলে ফেলার সাফল্য।

জানা যায়, বিদ্যাগঞ্জ এলাকায় নদীতে ভাসমান এক অজ্ঞাত লাশ উদ্ধারের পর থেকেই ঘটনাটি ছিল তদন্তের বড় চ্যালেঞ্জ। নিহতের পরিচয় না থাকায় কে, কেন ও কীভাবে খুন হলো—তা স্পষ্ট ছিল না। এ ঘটনায় এসআই জসিম উদ্দিন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে ময়মনসিংহের পুলিশ সুপার আখতার উল আলম এর নির্দেশনা ও তদারকিতে ওসি মো. শিব্বিরুল ইসলাম নেতৃত্বাধীন তদন্ত টিম আধুনিক প্রযুক্তি, তথ্য বিশ্লেষণ ও গোপন অনুসন্ধানের মাধ্যমে ঢাকায় অভিযান চালিয়ে আসরাফ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, পরিকল্পিতভাবে পেট কেটে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছিল।

এদিকে, ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকায় একজন অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনাতেও অগ্রগতি এসেছে। এ ঘটনায় মতিন (৪৫) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সে স্বীকার করেছে—চালককে হত্যা করে মিশুকটি নিয়ে পালিয়ে যায়। যদিও ছিনতাই হওয়া মিশুকটি এখনো উদ্ধার হয়নি,তবে পুলিশ জানিয়েছে—গাড়ির অবস্থান চিহ্নিত করা গেছে এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে।

দুটি হত্যাকাণ্ডই ছিল পরিচয়হীন ও ক্লু-লেস,কিন্তু ধারাবাহিক তদন্ত,সমন্বিত টিমওয়ার্ক এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের মাধ্যমে পুলিশ সত্য উন্মোচনে সক্ষম হয়েছে।স্থানীয়রা মনে করছেন,ময়মনসিংহ জেলা পুলিশের সাম্প্রতিক এই সাফল্য অপরাধ দমন ও জনআস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!