1. admin@auchsangbad.com : admin :
গফরগাঁওয়ে মোবাইল কোর্টে বিদেশি মদ ও গাঁজাসহ দুইজন আটক, একজনের ছয় মাসের কারাদণ্ড - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

গফরগাঁওয়ে মোবাইল কোর্টে বিদেশি মদ ও গাঁজাসহ দুইজন আটক, একজনের ছয় মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৮১ বার পঠিত

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে বিদেশি মদ ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে প্রশাসন। অভিযানে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে নিয়মিত মামলার জন্য থানায় সোপর্দ করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ৮টা ৩০ মিনিটে পৌর শহরের বুধিয়া মার্কেটের পেছনে চামড়া গুদামের ভেতর এ মোবাইল কোর্ট পরিচালনা করেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি।

অভিযানকালে লাইসেন্সধারী দেশি মদের দোকানদার জাহানারা আহমেদের দোকানে অনুমোদনহীনভাবে বিদেশি মদ ও গাঁজা বিক্রির প্রমাণ মেলে। দোকান থেকে মদ পরিবহনকারী মাসুদ রানা সেলিম-কে হাতেনাতে আটক করা হয়।এছাড়া অনুমোদন ছাড়াই দেশি মদ সেবনের দায়ে মো. ফাহাদ নামের এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে মাসুদ রানা সেলিমের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর জন্য তাকে গফরগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি বলেন, অনুমোদন ছাড়াই চলে দোকান,পারমিট নেই,স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নেয় মাসোয়ারা।“সরকারি নিয়ম অনুযায়ী শুক্রবার মদের দোকান বন্ধ থাকার কথা, কিন্তু কাদের মদদে দোকান খোলা থাকে তা খতিয়ে দেখলে বেরিয়ে আসবে থলের বিড়াল।”আরেকজন অভিযোগ করেন,“স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের কাছ থেকে মাসোয়ারা নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ পরিদর্শক আমিনুল কবির। তাকে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো পদক্ষেপ নেননি।”এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাহসিক এবং সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করে সাধুবাদ জানিয়েছে।—প্রশ্ন থেকে যায়:যেখানে সরকারি নিয়মে শুক্রবার মদের দোকান বন্ধ থাকার কথা, সেখানে দোকান খোলা রেখে অবৈধ বিদেশি মদ ও গাঁজা বিক্রি কাদের মদদে চলছে? বিষয়টি খতিয়ে দেখা জরুরি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!