স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে বিদেশি মদ ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে প্রশাসন। অভিযানে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে নিয়মিত মামলার জন্য থানায় সোপর্দ করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ৮টা ৩০ মিনিটে পৌর শহরের বুধিয়া মার্কেটের পেছনে চামড়া গুদামের ভেতর এ মোবাইল কোর্ট পরিচালনা করেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি।
অভিযানকালে লাইসেন্সধারী দেশি মদের দোকানদার জাহানারা আহমেদের দোকানে অনুমোদনহীনভাবে বিদেশি মদ ও গাঁজা বিক্রির প্রমাণ মেলে। দোকান থেকে মদ পরিবহনকারী মাসুদ রানা সেলিম-কে হাতেনাতে আটক করা হয়।এছাড়া অনুমোদন ছাড়াই দেশি মদ সেবনের দায়ে মো. ফাহাদ নামের এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে মাসুদ রানা সেলিমের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর জন্য তাকে গফরগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি বলেন, অনুমোদন ছাড়াই চলে দোকান,পারমিট নেই,স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নেয় মাসোয়ারা।“সরকারি নিয়ম অনুযায়ী শুক্রবার মদের দোকান বন্ধ থাকার কথা, কিন্তু কাদের মদদে দোকান খোলা থাকে তা খতিয়ে দেখলে বেরিয়ে আসবে থলের বিড়াল।”আরেকজন অভিযোগ করেন,“স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের কাছ থেকে মাসোয়ারা নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ পরিদর্শক আমিনুল কবির। তাকে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো পদক্ষেপ নেননি।”এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাহসিক এবং সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করে সাধুবাদ জানিয়েছে।---প্রশ্ন থেকে যায়:যেখানে সরকারি নিয়মে শুক্রবার মদের দোকান বন্ধ থাকার কথা, সেখানে দোকান খোলা রেখে অবৈধ বিদেশি মদ ও গাঁজা বিক্রি কাদের মদদে চলছে? বিষয়টি খতিয়ে দেখা জরুরি।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com