1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা কোথায়? - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা কোথায়?

  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ-

রাজেন্দ্রপুর সেনানিবাসে এক সেনা সদস্যের লাশ গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলে থাকা ছবি দেখে যখন চোখ স্থির হলো না,তখন মনে প্রশ্ন জাগলো—এই লাশ কি কেবল একজন সৈনিকের? নাকি আমাদের জাতীয় সম্মান,শৃঙ্খলা ও ন্যায়বোধের লাশ?

যদি এই ঘটনা সত্য হয়, যদি একজন সৈনিক সত্যিই সহকর্মীদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়ে থাকেন, তবে সেটি কেবল একটি মৃত্যুর খবর নয়, এটি আমাদের সার্বভৌম রাষ্ট্রযন্ত্রের ভিত কেঁপে ওঠার বার্তা।

বাংলাদেশ সেনাবাহিনী—যাদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জাতীয় দায়িত্ববোধ নিয়ে আমরা গর্ব করি, সেই বাহিনীর ভেতরেই যদি মব ভায়োলেন্স ঘটে থাকে, তবে তা কেবল আইনের শাসনের ব্যর্থতা নয়, এটি রাষ্ট্রের মৌলিক নৈতিকতাকেই প্রশ্নবিদ্ধ করে।

আমরা যখন একটি সেনানিবাসকে দেখি, তখন আমরা ভরসা দেখি, রক্ষাকবচ দেখি। কিন্তু এখন যদি ওই কাঁটাতারের আড়ালে অন্যায়ের নয়া কৌশল, গ্রুপিংয়ের রাজনীতি, আর ভবিষ্যত গলা টিপে ধরার সংস্কৃতি গড়ে ওঠে—তাহলে তা বন্ধ না করে কি আমরা চুপ থাকতে পারি?

এখানে প্রশ্ন উঠে—একজন সৈনিক যদি বাহিনীর মধ্যেই নিরাপদ না থাকেন, তাহলে তিনি সীমান্তে দাঁড়িয়ে জাতিকে রক্ষা করবেন কিভাবে?

আমরা বলি, “আইন সবার জন্য সমান”, কিন্তু এই দেশে কি সেনা ইউনিফর্মের আড়ালে অন্যায় করলে দায়মুক্তি পাওয়া যাবে?

এই প্রশ্নগুলোর উত্তর চাওয়ার অধিকার আছে আমাদের।
এই ঘটনার স্বচ্ছ, নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত চাই।
এই দেশের প্রতিটি লাশের দায় রাষ্ট্রকে নিতে হবে।
কারণ আমরা কর দেই, বিশ্বাস দেই, দায়িত্ব দেই। বিনিময়ে চাই ন্যায়বিচার।

সেনা বাহিনী চাইলে নিজেদের থেকে সত্য উদঘাটন করে রাষ্ট্রকে মাথা উঁচু করে রাখতে পারে। নইলে ইতিহাস একদিন বলবে, “গার্ডের গুলিতে পতাকা নামানো হয়েছিল”।

🔹 আইন যদি ন্যায়ের সহায়ক না হয়, তবে সেটি নিপীড়নের অস্ত্র মাত্র।
🔹 গণতন্ত্র যদি প্রশ্ন করতে না দেয়, তবে সেটি নিছক এক অভিনয়।
🔹 আর যদি একজন সৈনিকের মৃত্যু নিয়েও মুখ বন্ধ থাকে, তবে আমাদের চিৎকার করার সময় এসেছে।

আমি প্রশ্ন তুলি—নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা কোথায়?
আমি প্রতিবাদ করি—সত্যকে লুকিয়ে রাখার সেই গুণ্ডা সংস্কৃতির বিরুদ্ধে।
আমি দাবি করি—জবাবদিহি, ন্যায়বিচার, এবং একটি সেনাবাহিনীর ভেতরের গ্লানিকে দূর করার সাহসিকতা।

কারণ একটাই—আমরা সবাই এই দেশের সন্তান। সত্যের প্রতি দায়বদ্ধ। আর ন্যায়ের দাবিতে উচ্চকণ্ঠ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!