
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাংবাদিক আলী আজগর।
তাঁর এ নতুন দায়িত্ব গ্রহণে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এফ এম আব্বাস উদ্দিন, সম্পাদক ও প্রকাশক, আউচ সংবাদ।
এক অভিনন্দন বার্তায় এফ এম আব্বাস উদ্দিন বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। আশা করি, আলী আজগর তাঁর মেধা, দক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে সাংবাদিকতার মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি আলী আজগরের নতুন দায়িত্বের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।