1. admin@auchsangbad.com : admin :
তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক - আউচ সংবাদ প্রতিদিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার অপসংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে বললেন – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে কিশোরগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ২৪ হাজার টাকা নেওয়ার অভিযোগ যাচাই করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ভাঙচুর বাসাবাড়ি পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে হুমকি ও হামলার অভিযোগ স্মার্ট রুপালী ম্যানেজার’স কনফারেন্স ও পরিচিতি সভা শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে মাসুদ সাঈদী- পিরোজপুর-১ আসনের এমপিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০ কুলিয়ারচরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও সরকারি সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও গুণী সাংবাদিক সম্মাননা কুলিয়ারচরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া আবদুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ে তথ্য গোপন করে। সাত লাখ টাকার বিনিময়ে অনিয়মের মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে।

সেই সাথে চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক দিয়েছে জেসমিন নামে এক কর্মচারীর ।এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভোক্তভোগী দুলাল নামে এক ব্যক্তি।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, অভিযোগকারী দুলাল, পিতা-মৃত মজিদ মিয়া, পশ্চিম চরকরমশী গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, জেসমিন আক্তার নামে তার স্ত্রীকে বিদ্যালয়ে আয়া পদে চাকরি দেওয়ার ক্ষেত্রে স্থানীয় কয়েকজন ব্যক্তির মাধ্যমে প্রায় ৭ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, গুজাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সচিব, সাইফুল মেম্বারসহ সংশ্লিষ্টদের মাধ্যমে টাকা প্রদান এবং পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল কমিটির সহযোগিতায় নকল কাগজপএ তৈরী করে জেসমিন আক্তারকে চাকরি দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, জেসমিন আক্তার গত ১৯ মার্চ ২০২৩ তারিখে গুজাদিয়া আবদুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ে আয়া পদে যোগদান করেন। অভিযোগকারী দাবি করেন, চাকরিতে যোগদানের সময় বয়স ও শিক্ষাগত যোগ্যতা-সংক্রান্ত তথ্যের সঙ্গে বিভিন্ন সরকারি কাগজপত্রের অসঙ্গতি রয়েছে।

অভিযোগপত্রে আরও দাবি করা হয়, জেসমিন আক্তারের বিভিন্ন কাগজপত্রে বয়সসংক্রান্ত তথ্যেও অসামঞ্জস্য রয়েছে। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র, বিবাহসংক্রান্ত কাগজপত্র ও বিদ্যালয়ে চাকরিতে যোগদানের তথ্য পর্যালোচনা করলে বয়সের ক্ষেত্রে ভিন্নতা পাওয়া যায়। ২ টি বিবাহের তারিখ অনুযায়ী চাকুরীতে যোগদানের সময় বয়স ৩৭ বছর। এ কারণে চাকরি পাওয়ার ক্ষেত্রে বয়সসংক্রান্ত তথ্য গোপন করা হয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

এ ছাড়া অভিযোগপত্রে জেসমিন আক্তারের বিরুদ্ধে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। এ বিষয়ে অভিযোগকারী কিশোরগঞ্জের আদালতে মামলা এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কাছেও অভিযোগ করেছেন বলে উল্লেখ করেছেন।

অভিযোগকারী দুলাল বলেন, “অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”অভিযুক্ত জেসমিন প্রথমে ফোন ধরলেও পরে আর ফোন ধরেনি ও তথ্যের বিষয়ে কথা বলেনি।বিষয়টি নিয়ে গুজাদিয়া আ: হেকিম বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,সভাপতির নিকট অভিযোগ দিয়েছে আমি শুনেছি।করিমগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, চাকুরী নিয়োগের সময় আমি এ উপজেলা ছিলাম না তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখব। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যম ছাড়া আমার কিছু করার নেই।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!