1. admin@auchsangbad.com : admin :
চৌদ্দগ্রাম পৌরসভা মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার অপসংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে বললেন – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে কিশোরগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ২৪ হাজার টাকা নেওয়ার অভিযোগ যাচাই করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ভাঙচুর বাসাবাড়ি পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে হুমকি ও হামলার অভিযোগ স্মার্ট রুপালী ম্যানেজার’স কনফারেন্স ও পরিচিতি সভা শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে মাসুদ সাঈদী- পিরোজপুর-১ আসনের এমপিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০ কুলিয়ারচরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও সরকারি সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও গুণী সাংবাদিক সম্মাননা কুলিয়ারচরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন কুলিয়ারচরের জামাল উদ্দিন রাতে দুর্বৃত্তদের হাতে কাটা পড়ল কৃষকের সব লাউ গাছ নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও মা সমাবেশ প্রথম ধাপে ৭ কোটি টাকার চেক প্রদান, পূর্বের ন্যায় পর্যায়ক্রমে পরিশোধ হবে সব গ্রাহকের পাওনা

চৌদ্দগ্রাম পৌরসভা মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পঠিত

অভি খাঁন,চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি:

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন চৌদ্দগ্রাম পৌরসভা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সুন্দর ও প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ সভায় মানবাধিকার রক্ষা, মানুষের মর্যাদা প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন চৌদ্দগ্রাম পৌরসভা শাখার সভাপতি রাসেল খাঁ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক লাওসেন।এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অভি খানসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা শুধু একটি সংগঠনের দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি সচেতন মানুষের নৈতিক দায়িত্ব। সমাজের অসহায়, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তারা আরও বলেন, অন্যায়, অবিচার ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হয়ে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই সংগঠনের মূল লক্ষ্য। চৌদ্দগ্রাম পৌরসভা শাখার নবগঠিত কমিটি সেই লক্ষ্য বাস্তবায়নে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
নেতৃবৃন্দের প্রত্যাশা, মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে চৌদ্দগ্রাম পৌরসভা শাখার এই নতুন পথচলা আরও শক্তিশালী, সফল ও জনকল্যাণমুখী হবে।সভা থেকে সবাইকে মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।“মানবতার সেবায়, মানবাধিকারের সুরক্ষায়—আমরা ঐক্যবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!