
অভি খাঁন,চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন চৌদ্দগ্রাম পৌরসভা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সুন্দর ও প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ সভায় মানবাধিকার রক্ষা, মানুষের মর্যাদা প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন চৌদ্দগ্রাম পৌরসভা শাখার সভাপতি রাসেল খাঁ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক লাওসেন।এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অভি খানসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা শুধু একটি সংগঠনের দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি সচেতন মানুষের নৈতিক দায়িত্ব। সমাজের অসহায়, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তারা আরও বলেন, অন্যায়, অবিচার ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হয়ে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই সংগঠনের মূল লক্ষ্য। চৌদ্দগ্রাম পৌরসভা শাখার নবগঠিত কমিটি সেই লক্ষ্য বাস্তবায়নে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
নেতৃবৃন্দের প্রত্যাশা, মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে চৌদ্দগ্রাম পৌরসভা শাখার এই নতুন পথচলা আরও শক্তিশালী, সফল ও জনকল্যাণমুখী হবে।সভা থেকে সবাইকে মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।“মানবতার সেবায়, মানবাধিকারের সুরক্ষায়—আমরা ঐক্যবদ্ধ।