1. admin@auchsangbad.com : admin :
দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ

  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পঠিত

ফারজানা ফারাবী,নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বীমা দাবি পরিশোধ ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গ্রাহকদের বীমা দাবি দ্রুত ও যথাযথভাবে পরিশোধ, ব্যবসার অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দেশের বীমা বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মোহাম্মাদ জফিরুল ইসলাম চৌধুরী। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, বীমা ব্যবসার মূল ভিত্তি হচ্ছে গ্রাহকের আস্থা। আর সেই আস্থা ধরে রাখতে বীমা দাবি দ্রুত, স্বচ্ছ ও যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তির কোনো বিকল্প নেই। গ্রাহকের প্রাপ্য অর্থ যথাসময়ে পরিশোধের পাশাপাশি উন্নত সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।সভায় কোম্পানির সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে চলমান ব্যবসার অগ্রগতি, নতুন ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা, বাজার উন্নয়ন কর্মসূচি, গ্রাহকসেবা বৃদ্ধি এবং ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল নিয়ে মতবিনিময় করা হয়। পরিবর্তনশীল বীমা বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে আরও কার্যকর ও গ্রাহকবান্ধব উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মাদ জফিরুল ইসলাম চৌধুরী বলেন, “গ্রাহকদের আস্থা অর্জন এবং দ্রুত বীমা দাবি পরিশোধ করা প্রতিষ্ঠানের সর্বোচ্চ অগ্রাধিকার। গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম আরও গতিশীল করতে হবে।”তিনি বলেন, বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গ্রাহকের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে পপুলার লাইফ ইন্স্যুরেন্স দেশের বীমা খাতে আরও শক্তিশালী ভূমিকা রাখতে চায়।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী বলেন, “স্বচ্ছতা, দ্রুত দাবি নিষ্পত্তি ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে দেশের বীমা খাতে আরও শক্তিশালী অবস্থান গড়ে তুলতে কাজ করছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স।”তিনি বলেন, গ্রাহকের প্রত্যাশা পূরণে কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি নতুন ব্যবসা সম্প্রসারণ, বিদ্যমান গ্রাহকদের সেবা উন্নত করা এবং বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে কোম্পানির কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণ ও দাবি নিষ্পত্তির ক্ষেত্রে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত দেন।সভাটি পপুলার লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকসেবা, দাবি পরিশোধ এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!