1. admin@auchsangbad.com : admin :
বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি কটিয়াদীতে মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে মানসম্মত পশুখাদ্যের বিকল্প নেই দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ হালুয়াঘাট -ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই আলম মিয়া? বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়িয়ায় নিখোঁজ কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ৯ যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এফ এম আব্বাস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

দেশের নৌপরিবহন খাতের আধুনিকায়ন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘অগ্রযাত্রা-২০২৬’ শীর্ষক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রবিউল আলম এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।বিশেষ অতিথি: জনাব রাজীব আহসান এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়।

বিশেষ অতিথিবৃন্দ:জাকারিয়া,সচিব,নৌপরিবহন মন্ত্রণালয়। মোহাম্মদ আমিরুল হক,চেয়ারম্যান,চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি। মোঃ মুহিদুল ইসলাম,চেয়ারম্যান,বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কমোডর মোঃ শফিউল বারী (এনডি), ওএসপি, এনডিসি, পিএসভি মহাপরিচালক, নৌ পরিবহন অধিদপ্তর। জনাব এটিএম আব্দুল বারী ড্যানী, চেয়ারম্যান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, বিআইডব্লিউটিসি। আসাদুজ্জামান (হীরু), বিশিষ্ট জাহাজ ব্যবসায়ী ও সমাজসেবক। রকিবুল আলম দীপু, পরিচালক, এফবিসিসিআই ও সভাপতি, বাংলাদেশ রিভার ট্রান্সপোর্ট এজেন্ট ওনার্স এসোসিয়েশন।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী বেলায়েত হোসেন (মিঠু) এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশিদ আলম।অনুষ্ঠানে বক্তারা দেশের নৌপরিবহন খাতকে আরও আধুনিক, নিরাপদ ও দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নদীমাতৃক বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে নৌপরিবহন একটি গুরুত্বপূর্ণ খাত। এই খাতের সক্ষমতা বৃদ্ধি পেলে শিল্প, বাণিজ্য ও রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে।‘অগ্রযাত্রা-২০২৬’-এ বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন নৌপরিবহন খাতের উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরে। এর মধ্যে রয়েছে— নৌপথের নাব্যতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং নৌপরিবহন অধিদপ্তর থেকে অনুমোদিত লাইটার জাহাজের মাধ্যমে দেশের সমুদ্রবন্দরসমূহে পণ্য পরিবহন নীতিমালা-২০২৪ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন।এছাড়া ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, নৌপরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খাতসংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা সরকারের সঙ্গে বেসরকারি খাতের সমন্বয় জোরদারের মাধ্যমে নৌপরিবহন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহবান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা দেশের অর্থনীতির স্বার্থে নৌপরিবহন খাতের বিদ্যমান সমস্যা দ্রুত সমাধান এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!