1. admin@auchsangbad.com : admin :
কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি কটিয়াদীতে মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে মানসম্মত পশুখাদ্যের বিকল্প নেই দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ হালুয়াঘাট -ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই আলম মিয়া? বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়িয়ায় নিখোঁজ কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ৯ যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এফ এম আব্বাস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১

কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কূলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহ ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়া তুলা মিয়ার বাড়ি সংলগ্ন থেকে ব্রহ্মপুত্র নদের তমুর উদ্দীন গুদারা ঘাট পর্যন্ত চলাচলের একমাত্র সরকারি রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রায় ১৬ ফুট প্রস্থ ও ১ হাজার ফুট দৈর্ঘ্যের সরকারি রেকর্ডভুক্ত এই রাস্তাটি সংস্কারের অভাবে বর্তমানে জনসাধারণের চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।

শুধু তা-ই নয়, এই রাস্তার ওপর নির্মিত পুরনো ব্রিজটি অত্যন্ত সরু ও জড়াজীর্ণ হওয়ায় এর ওপর দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় এই রাস্তার পশ্চিম প্রান্তে ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদের তমুর উদ্দীনের গুদারা ঘাট দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করতো। কিন্তু সময়ের পরিক্রমায় নদটি শুকিয়ে যাওয়ায় গুদারা (নৌকা) চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে নদের ওপারে অবস্থিত পার্শ্ববর্তী নরসিংদী জেলার বেলাব উপজেলার বিন্নাবাড়ি ইউনিয়নের সঙ্গে এই এলাকার যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দুই পারের হাজার হাজার মানুষ।

এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব এডভোকেট মশিউর রহমান বলেন, “রাস্তাটি দ্রুত সংস্কার করে পাকাকরণ, বিদ্যমান সরু ব্রিজটি ভেঙে প্রশস্ত করে পুনরায় নির্মাণ এবং ব্রহ্মপুত্র নদের ওপর একটি নতুন সেতু নির্মাণ করা হলে এই এলাকা বাণিজ্যিকভাবে ব্যাপক উন্নত হবে। রাস্তার দুই পাশে পড়ে থাকা অনাবাদী জমিতে মুরগির খামার ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠবে, যা স্থানীয় ভাটিপাড়া এলাকার অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

স্থানীয় ১৮ নং দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নূর মোহাম্মদ বলেন, “লতিফপুরবাসী ও লক্ষ্মীপুর ভাটিপাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পুরাতন ব্রহ্মপুত্র নদে একটি সেতু নির্মাণ। এই সেতুটি নির্মিত হলে অন্তত ১০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। এছাড়া কিশোরগঞ্জ ও নরসিংদী-দুই জেলার মানুষের মধ্যে সহজ যোগাযোগ স্থাপিত হবে, যা এই অঞ্চলের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

যোগাযোগব্যবস্থার এই দূরবস্থা নিরসনে স্থানীয় ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আশরাফ মিয়া, সাবেক সভাপতি ও গোবরিয়া আব্দুল্লাহ ইউনিয়ন বিএনপির সদস্য মো. সবুজ মিয়া, সদস্য নূরুল আমিন, ১৮নং দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নূর মোহাম্মদ, ১নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. সুমন মিয়া ও ভাটিপাড়া বিটি বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. মোশারফ হোসেনসহ সর্বস্তরের এলাকাবাসী তাদের প্রাণপ্রিয় নেতা কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম-এর দৃষ্টি আকর্ষণ করে দ্রুততম সময়ে মধ্যে ১৬ ফুট প্রস্থ ও ১ হাজার ফুট দৈর্ঘ্যের এ রাস্তাটি সংস্কার ও পাকাকরণ, সরু ব্রিজটি ভেঙে প্রশস্ত করে পুনর্নির্মাণ, এবং ব্রহ্মপুত্র নদের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জোরালো দাবি জানান।

এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থ বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মাননীয় প্রতিমন্ত্রী দ্রুত এই অবকাঠামোগত উন্নয়ন কাজগুলো বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!