
নিজস্ব প্রতিবেদক:
রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর অধীন ‘জবা প্রজেক্টে’র ইনচার্জ হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন এফ এম আব্বাস উদ্দিন। তিনি প্রতিষ্ঠানটিতে এজেন্সি ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এফ এম আব্বাস উদ্দিন বলেন, “আমাকে রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র স্মার্ট রূপালী ডিভিশনের জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব প্রদান করায় সম্মানিত সিএমও ও সিইও মহোদয়গণকে জানাই আন্তরিক ভালোবাসা, কৃতজ্ঞতা এবং জবা ফুলের শুভেচ্ছা।”
উল্লেখ্য, “নিরাপদ পরিবার, সমৃদ্ধ আগামী” এবং “নিরাপদ জীবনের নিশ্চয়তা” এই স্লোগানকে সামনে রেখে রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. দীর্ঘদিন ধরে বীমা খাতে আস্থা, নিরাপত্তা ও ভবিষ্যতের নিশ্চয়তা নিয়ে কাজ করে আসছে।