1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে রাঘবপুরে জমি দখলচেষ্টার অভিযোগে হামলা, প্রাণনাশের হুমকি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে রাঘবপুরে জমি দখলচেষ্টার অভিযোগে হামলা, প্রাণনাশের হুমকি

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১১০ বার পঠিত

সুমন ভট্টাচার্য
ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসা নেওয়ার পর কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন কামরুল হাসান রনি।
অভিযোগ সূত্রে জানা যায়, রাঘবপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসান রনির সঙ্গে একই এলাকার সুজন (২০), আব্দুল কাদির (৪৭), হোসেন আলী (৪৫) ও সাহেরা খাতুনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগে বলা হয়েছে, রাজগঞ্জ মৌজায় ওয়ারিশসূত্রে পাওয়া প্রায় ৭৭ শতাংশ কৃষিজমিতে তিনি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। কিন্তু প্রতিপক্ষ ওই জমির একটি অংশ জোরপূর্বক দখলের চেষ্টা করছে এবং বিভিন্ন সময় চাষাবাদে বাধা দিয়ে আসছে।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত শনিবার (২৫ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে তার বর্গাচাষী ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেয়। এতে বাধা দিতে গেলে কামরুল হাসান রনির ওপর হামলা চালানো হয়।
অভিযোগকারী রনি বলেন, চার নম্বর আসামি সাহেরা খাতুন তার পিঠে কামড় দিয়ে রক্তাক্ত জখম করেন। এ সময় এক নম্বর আসামি সুজন তার মাথায় আঘাত করার চেষ্টা করলে আত্মরক্ষার সময় তার বাম হাতে গুরুতর আঘাত লাগে। এছাড়া দুই নম্বর আসামি আব্দুল কাদির ও তিন নম্বর আসামি হোসেন আলী তাকে ধাওয়া করে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।কামরুল হাসান রনি বলেন,শুধু হামলাই নয়, আসামিরা আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেয়।পাশাপাশি থানায় অভিযোগ করলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করে।হামলায় আহত কামরুল হাসান রনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন। পরে আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!