1. admin@auchsangbad.com : admin :
স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার ক্ষোভে সোহেলকে হত্যা, মূলহোতাসহ গ্রেফতার ৪ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার ক্ষোভে সোহেলকে হত্যা, মূলহোতাসহ গ্রেফতার ৪

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১০৭ বার পঠিত

সুমন ভট্টাচার্য
ময়মনসিংহের কোতোয়ালী উপজেলার আলোচিত সোহেল সরকার (২৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভিকটিমের পালিয়ে যাওয়ার ক্ষোভ থেকেই পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।পুলিশ জানায়, গত ১৬ জুলাই সকালে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন সোহেল সরকার। পরে পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ২২ জুলাই বিকেলে পরাণগঞ্জ ইউনিয়নের মীরকান্দাপাড়া এলাকায় অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠসংলগ্ন বাগান থেকে একটি গলাকাটা অর্ধগলিত মাথা উদ্ধার করা হয়। পরে একই স্থানের পাশের মাটির নিচ থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার হলে পরিবারের সদস্যরা সেটি সোহেল সরকারের মরদেহ হিসেবে শনাক্ত করেন।এ ঘটনায় নিহতের বাবা নূরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার গুরুত্ব বিবেচনায় কামরুল হাসান পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও কোতোয়ালী মডেল থানার ওসির নির্দেশনায় একটি বিশেষ তদন্ত দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—মো. সেলিম @ নাপিত সেলিম (৩২)মো. সেলিম (৩০)আব্দুল কাদির @ আলামিন (২৫)
লাল চাঁন @ লালু (২৬)পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা, কোদাল, রক্তমাখা পোশাক ও ভিকটিমের স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।পুলিশের ভাষ্যমতে, গ্রেফতার হওয়া মো. সেলিম (৩০) স্বীকারোক্তিতে জানিয়েছেন, তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে গত তিন মাস ধরে ঢাকায় বসবাস করছিলেন সোহেল সরকার। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কৌশলে সোহেলকে ঢাকা থেকে ময়মনসিংহে ডেকে এনে সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে মরদেহের মাথা বিচ্ছিন্ন করে মাথা ও দেহ মাটিচাপা দিয়ে গুমের চেষ্টা করা হয়।এসআই (নিরস্ত্র) রিপন চন্দ্র সরকার এর নেতৃত্বে , এএসআই (নিরস্ত্র) সুকান্ত দেবনাথ, এএসআই (নিরস্ত্র) আলী হোসেন ও এএসআই (নিরস্ত্র) মো. মাহবুব আলমের সমন্বয়ে পরিচালিত অভিযানে আসামিদের গ্রেফতার করা হয়।ওসি শিবিরুল ইসলাম বলেন,মামলার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!