1. admin@auchsangbad.com : admin :
পলিথিনের বিকল্প অন্বেষণ, উৎপাদন ও বাজারজাত করণের পন্থা নির্ধারণে ব্যবসায়ী নেতাদের সাথে তরী বাংলাদেশ এর বৈঠক অনুষ্ঠিত। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

পলিথিনের বিকল্প অন্বেষণ, উৎপাদন ও বাজারজাত করণের পন্থা নির্ধারণে ব্যবসায়ী নেতাদের সাথে তরী বাংলাদেশ এর বৈঠক অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১০৪ বার পঠিত

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ
২৪ জুলাই ২০২৬খ্রি. শুক্রবার রাত ৮ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিউ মার্কেটে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’ উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যবসায়ী সমন্বয় কমিটির সাথে পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহার ও এর সহজলভ্য করে তোলা সংক্রান্ত বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পলিথিন ব্যবহারের কুফল এবং পলিথিন কিভাবে আমাদের পরিবেশ ধ্বংস করছে বিষয়গুলো তুলে ধরেন। বক্তারা বলেন বাজার থেকে কেনা পণ্য পরিবহনে যদি অপচনশীল ও পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার বন্ধ করে পরিবেশ বান্ধব বিকল্প ব্যাগ ব্যবহার শুরু করা না যায় তাহলে নদী-জলাশয়, কৃষি জমি তথা পরিবেশ বিপর্যয় রোধ করা কখনোই সম্ভব হবে না। নগর জীবনে আমরা যে জলাবদ্ধতায় ভোগছি সেটারও অন্যতম প্রধান অনুষঙ্গ হলো পলিথিন। তাই যেকোনো মূল্যে আমাদের পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যবসায়ী সমন্বয় কমিটির আহবায়ক ও নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব হাজী আবুল কালাম বলেন – বাজার থেকে পণ্য পরিবহনে পলিথিনের ব্যবহার বন্ধে এবং এর বিকল্প ব্যবহারে তরী বাংলাদেশ এর গৃহীত পদক্ষেপের সাথে আমরা একমত পোষণ করছি। পলিথিনের বিকল্প উৎপাদন, বিপনন ও ব্যবহার বৃদ্ধিতে আমরা ব্যবসায়ীরা সর্বাত্মক সহযোগিতা করবো। কেননা পলিথিন নামক এই মহামারি কারো একার পক্ষে দূর করা সম্ভব নয়।শহরের আনন্দ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হাজী মো. জালাল উদ্দীন বলেন – ভোক্তা পর্যায়ে পলিথিনের ব্যবহার বন্ধ না করা গেলে আমাদের নদী, কৃষি জমি সবই বিনষ্ট হয়ে যাবে। তাই বাজারে দ্রুত পলিথিনের বিকল্পের যোগান বাড়াতে হবে এবং সহজলভ্য করতে হবে যেনো ক্রেতা-বিক্রেতা উভয়ই সহজেই সেটা হাতের নাগালে পায়।এফ এ টাওয়ার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম ভূইয়া বলেন- যেকোনো মূল্যে পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে। এজন্য ব্যবসায়ীদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ সহ সবাইকে একসাথে কাজ করতে হবে। পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ, কাপড় ও কাগজের ব্যাগ উৎপাদন ও বিপনন বাড়িয়ে সহজ লভ্য করে তুলতে হবে।
সভায় তরী বাংলাদেশ এর আহবায়ক শামীম আহমেদ বলেন বাজারে পলিথিন চীরতরে বন্ধ না করতে পারলে আমাদের পরিবেশ বাঁচবে না। তরী বাংলাদেশ চেষ্টা করছে প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ মানুষজনকে যুক্ত করে কীভাবে পলিথিন মুক্ত ব্রাহ্মণবাড়িয়া তথা দেশ গড়া যায় তার কার্যকর উপায় বের করতে এবং পলিথিনের বিকল্প হিসেবে পাটজাত দ্রব্য, কাপড়, কাগজসহ পরিবেশ বান্ধব উপাদানের মাধ্যমে তৈরি ব্যাগ সহজলভ্য করে তুলতে হবে।ব্যবসায়ী ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এইচ এম আবুল বাশার বলেন – ২৫ বছর আগে বিএনপির উদ্যোগে দেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ ও বন্ধ হয়েছিলো। এবারও এই বিষয়ে কঠোর অবস্থানে আছে সরকার। সকলের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়াকে পলিথিন মুক্ত করে সারা দেশে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।সভায় আরও বক্তব্য রাখেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য সোহেল রানা ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া রেস্তোরাঁ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো.হৃদয় কামাল, সমবায় মার্কেট ব্যবসায়ী কমিটির মো. আকরাম হোসেন ও মহিদুল ইসলাম অপু, ব্রাহ্মণবাড়িয়া টাওয়ার ব্যবসায়ী সমিতির হুমায়ুন কবির।সভায় আরও উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী, সদস্য রিফাত হাসান ভূইয়া,ব্যবসায়ী মো. আব্দুল বাছির সহ ব্যবসায়ী বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!