1. admin@auchsangbad.com : admin :
হোসেনপুরে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি কটিয়াদীতে মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে মানসম্মত পশুখাদ্যের বিকল্প নেই দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ হালুয়াঘাট -ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই আলম মিয়া? বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়িয়ায় নিখোঁজ কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ৯ যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এফ এম আব্বাস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১

হোসেনপুরে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৬০ বার পঠিত

আফজালুর রহমান উজ্জ্বল স্টাফ রিপোর্টার

‎কিশোরগঞ্জের হোসেনপুরে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার ২২ জুলাই বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে “রুখবো দুর্নীতি, গড়বো দেশ—হবে সোনার বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম সিদ্দিক চঞ্চল – এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক (ইউএনও) কাজী নাহিদ ইভা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক সালাহউদ্দিন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজুর রহমান খান প্রমূখ । এছাড়াও উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুজাহিদুল কবির শিহাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি খলিলুর রহমান ।

অনুষ্ঠানে ‎বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও জবাবদিহিতার মূল্যবোধ গড়ে তোলা জরুরি। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা এবং দুর্নীতি বিরোধী মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎প্রতিযোগিতায় হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় , হোসেনপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ , গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ও পুমদি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে দুর্নীতির কুফল, সুশাসনের গুরুত্ব এবং দুর্নীতি প্রতিরোধে নাগরিকদের করণীয় বিষয়ে যুক্তি উপস্থাপন করেন। প্রাণবন্ত বিতর্কে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে উঠে।

প্রতিযোগিতায় হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন শিরোপা ও পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় রানারসাপ শিরোপা অর্জন করেন ।

‎অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ শিরোপা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও কাজি নাহিদ ইভা,তাছাড়াও বিজিত দের মাঝে বই তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!