1. admin@auchsangbad.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন; শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন; শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পঠিত

মোঃমশিউর রহমান সোহাগ নিজস্ব প্রতিবেদকঃ-
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের তীব্র সংকট ও সরবরাহের চাপ কমে যাওয়ায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক প্রয়োজনীয় পরিমাণ গ্যাস পাচ্ছেন না। একই সঙ্গে গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্পকারখানায়ও, যেখানে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি সিএনজি ফিলিং স্টেশনে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্যাস সরবরাহ করে। প্রতিটি স্টেশনের জন্য দৈনিক ৫০ হাজার ঘনমিটার গ্যাস বরাদ্দ থাকলেও বর্তমানে প্রয়োজনীয় চাপ মিলছে না।

ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, স্বাভাবিকভাবে ১২ থেকে ১৫ পিএসআই চাপ প্রয়োজন হলেও বর্তমানে মাত্র ১ থেকে ২ পিএসআই চাপে গ্যাস সরবরাহ হচ্ছে। এতে দিনে কয়েকবার মেশিন বন্ধ রাখতে হচ্ছে এবং যানবাহনে প্রয়োজনীয় পরিমাণ গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

সরাইলের সোপান ফিলিং স্টেশনের প্রকৌশলী গোলাম রব্বানি বলেন, “গ্যাসের চাপ না থাকায় স্টেশনে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। ০ থেকে ২ পিএসআই চাপে গ্যাস পাওয়া যাচ্ছে, যা দিয়ে যানবাহনে পর্যাপ্ত গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না।”

সিএনজি অটোরিকশা চালক মো. ইয়াছিন জানান, দুপুরের আগে লাইনে দাঁড়িয়ে প্রায় চার ঘণ্টা অপেক্ষার পরও তিনি মাত্র ১৫৫ টাকার গ্যাস নিতে পেরেছেন। আরেক চালক আক্কাস মিয়া বলেন, ভোর থেকে লাইনে দাঁড়িয়েও দিনের অর্ধেক সময় গ্যাসের অপেক্ষায় কাটছে। ফলে দিনে দুইটির বেশি ট্রিপ দেওয়া সম্ভব হচ্ছে না।

গ্যাস সংকটের কারণে শিল্পকারখানাগুলোও বিপাকে পড়েছে। ফতুল্লা ডাইং অ্যান্ড ক্যালেন্ডারিং কারখানার ব্যবস্থাপক তুষার আহমেদ বলেন, তাদের কারখানায় অন্তত ১৮ পিএসআই চাপ প্রয়োজন হলেও বর্তমানে মাত্র ২ থেকে ৩ পিএসআই গ্যাস পাওয়া যাচ্ছে। এতে উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছে এবং কেবল বয়লার চালু রাখা সম্ভব হচ্ছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রকৌশল) মো. শফিকুল হক বলেন, এলএনজি সরবরাহে সংকটের কারণে চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না।

এদিকে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, কক্সবাজারে এলএনজি লাইনের ত্রুটির কারণে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে নারায়ণগঞ্জ, নরসিংদী ও ঢাকাসহ বিভিন্ন শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং আন্তর্জাতিক রপ্তানি চালানেও বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।

তবে গ্যাস সরবরাহ কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেনি। ফলে পরিবহন ও শিল্প খাতজুড়ে অনিশ্চয়তা আরও বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!