
সুমন ভট্টাচার্য
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দুই দিনের সরকারি সফরে শুক্রবার (১০ জুলাই) নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহের নান্দাইলে পৌঁছেছেন। সফরকালে তিনি উপজেলার বিভিন্ন সরকারি, সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।
সফরের অংশ হিসেবে শুক্রবার বিকেলে নান্দাইল উপজেলার দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ফলক উন্মোচন করেন।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, নবনির্মিত ভবনটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জন এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।