1. admin@auchsangbad.com : admin :
চৌদ্দগ্রামে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

চৌদ্দগ্রামে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১২১ বার পঠিত

অভি খান,চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি.

‘মানবতাবাদীদের অঙ্গীকার ফিরিয়ে আনবো মানবাধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি কাজী আবদুস সাত্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সৈয়দ গোলাম সরোয়ার শিফাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম ভূঁঞা, সহ-সভাপতি নাজমুল হক এবং সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম।উপজেলা মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক লাওশান অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক প্রভাষক মো. আবুল কালাম, অর্থ সম্পাদক মো. ইমাম হোসেন, সহ-অর্থ সম্পাদক আইয়ুব আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল মমিন, সহ-দফতর সম্পাদক মো. আবু শাহাদাত, সহ আইন ও বিচার বিষয়ক সম্পাদক মো. এনামুল পিন্টু, তদন্ত সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী জামাল উদ্দিন, সহ-তদন্ত সম্পাদক ডা. রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল কাদের, সালিশ সম্পাদক মো. আবুল কাশেম, সমাজকল্যাণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সামাজিক নিরাপত্তা বিষয়ক সম্পাদক শাহ আলম খন্দকার, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল হাসান কাউসারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। পরে সংগঠনের সদস্যদের মাঝে পরিচিতি কার্ড বিতরণ করা হয়।বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা ও বাস্তবায়নে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বেগবান করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!