1. admin@auchsangbad.com : admin :
দায়িত্ব গ্রহণের ৬০ দিন : বস্তিবাসীদের জন্য ঘর নির্মাণের ঘোষণা মসিক প্রশাসকের - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দায়িত্ব গ্রহণের ৬০ দিন : বস্তিবাসীদের জন্য ঘর নির্মাণের ঘোষণা মসিক প্রশাসকের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৯৪ বার পঠিত

সুমন ভট্টাচার্য
ময়মনসিংহ নগরীতে ৪০টি বস্তিতে বসবাসকারী মানুষ মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছেন রুকুনোজ্জামান সরকার রোকন। জেলা প্রশাসন জায়গা বরাদ্দ দিলে বস্তিবাসীদের জন্য ঘর নির্মাণ করে দেবে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) বলেও জানান তিনি।বুধবার (২০ মে) দুপুরে দায়িত্ব গ্রহণের ৬০ দিন পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মসিক প্রশাসক।তিনি বলেন,বস্তিগুলোতে বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। অনেক জায়গায় এক জগ সাপ্লাই পানি সংগ্রহ করতে প্রায় ২৯ মিনিট সময় লাগে। এ সমস্যা সমাধানে ইতোমধ্যে ১০টি সাবমারসিবল পানির পাম্প স্থাপন করেছে সিটি করপোরেশন। পর্যায়ক্রমে সব বস্তিতেই পানির পাম্প স্থাপন করা হবে।রুকুনোজ্জামান সরকার রোকন জানান, আসন্ন ঈদ উপলক্ষে ৭০০ পরিবারকে ঢেউটিন দেয়া হবে। এছাড়া প্রায় পাঁচ হাজার স্বাস্থ্য কার্ডধারী পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করবে সিটি করপোরেশন।জলাবদ্ধতা নিরসনে নেয়া ক্র্যাশ প্রোগ্রামের সুফলও তুলে ধরেন তিনি। বলেন, বৃষ্টির পানি আধাঘণ্টার মধ্যে নেমে যাচ্ছে। আকুয়া খালসহ অন্যান্য খালের নাব্যতা ফিরিয়ে আনা হয়েছে এবং ড্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে যানজটও সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে দাবি করেন মসিক প্রশাসক।সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “যেখানে সিটি করপোরেশনের কর্মচারীদের ভাত খাওয়ার টাকা নেই, সেখানে শুভেচ্ছা বিজ্ঞাপন দিয়ে টাকা খরচের আপাতত কোনো সুযোগ নেই।”মসজিদ, মন্দির, শ্মশান ও গোরস্থানসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে সমহারে উন্নয়নমূলক কাজ করা হবে উল্লেখ করে তিনি বলেন, সিটি করপোরেশনের সব সম্পদ উদ্ধার করা হবে এবং কোনো দখলদারের কাছে তা থাকতে দেয়া হবে না।
এ কাজে সাংবাদিক ও নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।মতবিনিময় সভায় সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!