
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।বুধবার (১৩ মে ২০২৬) ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো- মাসুম মিয়া (২২),পিতা- খোরশেদ মিয়া, গ্রাম- ইকরতলী (হাফটা বাড়ী), থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ এবং পাভেল মিয়া (২৩), পিতা- ইয়াকুব মিয়া, একই গ্রামের বাসিন্দা।জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি (উত্তর) মোঃ সাজ্জাদ রোমন ও ওসি (দক্ষিণ) মুহাম্মদ মাহবুবুল হক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায়,গ্রেফতারকৃত মাসুম মিয়ার বিরুদ্ধে পূর্বে দুটি এবং পাভেল মিয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ মাদক কারবারী চক্রের সদস্য হিসেবে দেশের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল।উদ্ধারকৃত ৮ কেজি গাঁজার ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। একই সঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।ডিবি পুলিশের এ সফল অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।