1. admin@auchsangbad.com : admin :
গ্রাহক আস্থায় নতুন দৃষ্টান্ত: পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেক হস্তান্তর ও সার্ভিস সেল ইনচার্জ সম্মেলন অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

গ্রাহক আস্থায় নতুন দৃষ্টান্ত: পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেক হস্তান্তর ও সার্ভিস সেল ইনচার্জ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১০২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ গ্রাহকসেবায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রাজধানীতে জাঁকজমকপূর্ণ আয়োজনে মেয়াদউত্তীর্ণ দাবির চেক হস্তান্তর এবং সার্ভিস সেল ইনচার্জ সম্মেলন করেছে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী পিএলসি। অনুষ্ঠানে দ্রুত, স্বচ্ছ ও নির্ভরযোগ্য সেবা প্রদানের প্রতিশ্রুতি পুনরায় তুলে ধরা হয়, যা দেশের বীমা খাতে প্রতিষ্ঠানটির অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোমবার, ৪ মে ২০২৬ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম-এর প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিতদের মধ্যে ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (প্রধান নিরীক্ষক) নন্দন ভট্টাচার্য, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম, মো. ফিরোজ ইফতেখার, মো. আবু তাহের, সিএফও এস. এম. আরাফিন কাদের, এসডিএমডি ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান সিকদার এবং মোহাম্মদ এনামুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বীমা গ্রাহকদের মাঝে দাবির চেক হস্তান্তর। বিভিন্ন মেয়াদি ও সঞ্চয়ভিত্তিক পলিসির বিপরীতে গ্রাহকদের হাতে সরাসরি চেক তুলে দেওয়া হয়। এতে গ্রাহকরা তাৎক্ষণিক আর্থিক সুরাহা পাওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের প্রতি আস্থা আরও দৃঢ় হয়। সংশ্লিষ্টরা জানান, পপুলার লাইফ ইনস্যুরেন্স দীর্ঘদিন ধরেই দ্রুত দাবি নিষ্পত্তির মাধ্যমে গ্রাহকদের মধ্যে একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে।

বক্তারা বলেন, একটি বীমা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি হলো তার গ্রাহকের আস্থা। আর এই আস্থা অর্জনের অন্যতম উপায় হচ্ছে সময়মতো দাবি পরিশোধ ও স্বচ্ছ কার্যক্রম পরিচালনা। তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর সেবা, দক্ষ জনবল এবং শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে পপুলার লাইফ ইনস্যুরেন্স দেশের বীমা খাতে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সার্ভিস সেল ইনচার্জদের অংশগ্রহণে আলোচনা পর্ব। এখানে মাঠপর্যায়ের সেবার মানোন্নয়ন, গ্রাহক অভিযোগ দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের বিস্তার এবং নতুন পণ্য উদ্ভাবন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মকর্তারা জানান, গ্রাহকবান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের বীমা খাতে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। এ অবস্থায় গ্রাহকসেবার মান বৃদ্ধি এবং দ্রুত দাবি পরিশোধের মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলো আস্থা অর্জন করতে পারবে, তারাই দীর্ঘমেয়াদে টিকে থাকবে। সেই দিক থেকে পপুলার লাইফ ইনস্যুরেন্সের এ ধরনের উদ্যোগ বাজারে ইতিবাচক বার্তা দিচ্ছে।

অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিদের হাতে দাবির চেক তুলে দেওয়ার দৃশ্য উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। এ সময় গ্রাহকদের মুখে সন্তুষ্টির হাসি এবং প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানটিকে আরও অর্থবহ করে তোলে।সবশেষে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং গ্রাহকসেবার উৎকর্ষ সাধনের মাধ্যমে পপুলার লাইফ ইন্স্যুরেন্স দেশের বীমা খাতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!