1. admin@auchsangbad.com : admin :
হালাল ট্যুরিজমে নতুন দিগন্ত: ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

হালাল ট্যুরিজমে নতুন দিগন্ত: ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার রাজধানীর বনানীতে অবস্থিত ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের হেড অফিসে কোম্পানির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব মাসুদ সাঈদী এমপি, ব্যবস্থাপনা পরিচালক ডি এম এমদাদুল হক এবং ডিরেক্টর মোঃ জাহিদ হাসান। অন্যদিকে গণমাধ্যমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দৈনিক “এই আমার দেশ”-এর নির্বাহী সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সচিব এম হোসাইন আহমেদ এবং “ব্যাংক বীমা অর্থ নিউজ”-এর নির্বাহী সম্পাদক নূরনবী সোহেল।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় উভয়পক্ষ দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।বিশেষ করে দেশের পর্যটন খাতে হালাল ট্যুরিজমের সম্ভাবনা, বিনিয়োগের নিরাপত্তা, এবং এ খাতের প্রসার ও প্রচারে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।সভায় কোম্পানির চেয়ারম্যান জনাব মাসুদ সাঈদী এমপি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে হালাল ট্যুরিজম একটি সম্ভাবনাময় খাত হিসেবে দ্রুত বিকশিত হতে পারে। তিনি উল্লেখ করেন, ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড ইতোমধ্যে এ খাতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি হালালভিত্তিক পর্যটন সেবা নিশ্চিত করার পাশাপাশি এই খাতের প্রচার ও প্রসারণে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।ব্যবস্থাপনা পরিচালক ডি এম এমদাদুল হক তাঁর বক্তব্যে কোম্পানির চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, কুয়াকাটায় প্রতিষ্ঠিতব্য রিসোর্ট প্রকল্প দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে কোম্পানির ডিরেক্টর ও শেয়ারহোল্ডাররা প্রত্যাশিত সুবিধা ভোগ করতে পারবেন।
ডিরেক্টর মোঃ জাহিদ হাসান তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে এই প্রথমবারের মতো হালাল ট্যুরিজম বাস্তবায়নে ইস্তানবুল রিসোর্ট কার্যক্রম পরিচালনা করছে। তিনি জোর দিয়ে বলেন, এই উদ্যোগের মাধ্যমে মানুষের বিনিয়োগকে শতভাগ হালাল পদ্ধতিতে লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, ইনশাআল্লাহ। তিনি আরও উল্লেখ করেন, এই প্রকল্প শুধু বিনিয়োগকারীদের জন্য নয়, বরং দেশের সামগ্রিক অর্থনীতির জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে।গণমাধ্যমের প্রতিনিধি এম হোসাইন আহমেদ তাঁর বক্তব্যে ইস্তানবুল রিসোর্টের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের প্রকল্প দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, নিরাপদ ও হালাল বিনিয়োগের সুযোগ তৈরি করার পাশাপাশি হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি করায় তিনি কোম্পানির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে,গণমাধ্যম ও ইস্তানবুল রিসোর্ট কর্তৃপক্ষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ উদ্যোগ আরও বহুদূর এগিয়ে যাবে।
অন্যদিকে, নূরনবী সোহেলও তাঁর বক্তব্যে এ প্রকল্পের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এর ইতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন।মতবিনিময় সভাটি পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সবাই আশা প্রকাশ করেন। সভার শেষে উপস্থিত সকলেই হালাল ট্যুরিজমের প্রসার, নিরাপদ বিনিয়োগ নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!