1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহের নান্দাইলে গৃহবধূকে গণধর্ষণ: মূল হোতা অটোরিকশা চালক গ্রেফতার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি কটিয়াদীতে মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে মানসম্মত পশুখাদ্যের বিকল্প নেই দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ হালুয়াঘাট -ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই আলম মিয়া? বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়িয়ায় নিখোঁজ কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ৯ যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এফ এম আব্বাস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১

ময়মনসিংহের নান্দাইলে গৃহবধূকে গণধর্ষণ: মূল হোতা অটোরিকশা চালক গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সন্তানসহ ভুলবশত গাড়ি থেকে নেমে পড়া এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত মূল হোতা অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ মোল্লা মিয়া (২৮) নান্দাইল উপজেলার কান্দিউড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে সুনামগঞ্জ থেকে ভালুকা যাওয়ার পথে ভুলবশত নান্দাইল এলাকায় তিন বছরের সন্তানসহ নেমে পড়েন ওই গৃহবধূ। রাত সাড়ে ১১টার দিকে একা দাঁড়িয়ে থাকা অবস্থায় ৪-৫ জন দুর্বৃত্ত তাকে হত্যার ভয় দেখিয়ে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে গাঙ্গাইল ইউনিয়নের একটি হাওড় এলাকায় নিয়ে ২০ এপ্রিল ভোর পর্যন্ত পালাক্রমে তাকে ধর্ষণ করে এবং ফেলে রেখে যায়।পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ভিকটিম চিকিৎসা নেন। তিনি কাজল নামে এক অভিযুক্তকে শনাক্ত করলে পুলিশ অভিযান শুরু করে।ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার বসুন্ধরা এলাকা থেকে মোল্লা মিয়াকে গ্রেফতার করে। তিনি জানান,গ্রেফতার মোল্লা মিয়া ঘটনার মূল অটোরিকশা চালক।এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং অন্যান্য জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!