
সুমন ভট্টাচার্য-স্টাফ রিপোর্টার
ময়মনসিংহে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ (২৩-২৯ এপ্রিল) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ময়মনসিংহ সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ।সভায় পুলিশ সুপার, ময়মনসিংহ-এর প্রতিনিধি, বিভিন্ন এনজিওর প্রতিনিধি—ব্র্যাক, বন্ধু ও এফপিএবি, জুনিয়র কনসালটেন্ট (সিডিসি), স্কুল হেলথ ক্লিনিক, ডিআরএস ও বক্ষব্যাধি ক্লিনিকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার, সিনিয়র ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করেন।আলোচনা সভায় বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের সার্বিক উন্নয়নে সুষম পুষ্টির ভূমিকা তুলে ধরেন। তারা পুষ্টি বৈষম্য দূর করে একটি সুস্থ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।