1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া ও ইলম মাহফিল’ এর আয়োজন  গৌরীপুরে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগ, সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি কটিয়াদীতে মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে মানসম্মত পশুখাদ্যের বিকল্প নেই দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ হালুয়াঘাট -ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই আলম মিয়া? বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়িয়ায় নিখোঁজ কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ৯ যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এফ এম আব্বাস উদ্দিন

ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পঠিত

সুমন ভট্টাচার্য-স্টাফ রিপোর্টার.
জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ। এতে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, ইউনিসেফের প্রতিনিধি ডা. তরিকুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মুত্তাকীনসহ মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে টিকার আওতায় আনার আহ্বান জানানো হয়। ছুটির দিন ছাড়া আগামী ১০ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে বলেও জানানো হয়।প্রধান অতিথি মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, ধর্মীয় নেতারা সমাজের পথপ্রদর্শক। তাদের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা সম্ভব। তিনি ধর্মীয় খুতবা ও বিভিন্ন অনুষ্ঠানে হাম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। একইসঙ্গে তিনি নগরবাসীকে নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার মাধ্যমে শহর পরিচ্ছন্ন রাখতে সহযোগিতার আহবান জানান।সভাপতি সুমনা আল মজিদ বলেন, হাম প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একটি অসাধু চক্র টিকা নিয়ে গুজব ছড়াচ্ছে উল্লেখ করে তিনি এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান। তিনি বলেন, মহামারী পরিস্থিতি থেকে মুক্তি পেতে টিকা গ্রহণ ও সচেতনতার কোনো বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!