1. admin@auchsangbad.com : admin :
আখাউড়া রেলওয়ে জংশনে দুর্ধর্ষ ‘সফর’ এর তান্ডব: নারীর গালে ১৮ সেলাই, আতঙ্কে যাত্রীরা! - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

আখাউড়া রেলওয়ে জংশনে দুর্ধর্ষ ‘সফর’ এর তান্ডব: নারীর গালে ১৮ সেলাই, আতঙ্কে যাত্রীরা!

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫২ বার পঠিত

মোঃমোজাম্মেল হক জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

​আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন এখন চিহ্নিত অপরাধী, মাদকসেবী ও ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গত ১৯ এপ্রিল (রবিবার) স্টেশনে ঘটে যাওয়া এক পৈশাচিক ঘটনা আবারো প্রমাণ করল যে,এখানে সাধারণ মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই। ২০ বছরের চিহ্নিত ছিনতাইকারী ও একাধিক মামলার আসামি সফরের ছুরিকাঘাতে এক নারী রক্তাক্ত হয়েছেন। ওই নারীর গালে ১৮টি সেলাই দিতে হয়েছে।

ঘটনার নৃশংস বিবরণ:
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২০ বছর বয়সী দুর্ধর্ষ ছিনতাইকারী ও মাদকাসক্ত সফর,যে ইতিপূর্বেও একাধিক চুরি ও ছিনতাই মামলার আসামি হিসেবে পরিচিত; সে স্টেশনের এক ভাসমান নারীকে কুপ্রস্তাব দেয়। নারীটি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় সফর ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তার সাথে থাকা ধারালো ছুরি দিয়ে ওই নারীর গালে নৃশংসভাবে আঘাত (ফুস) করে। এতে নারীর গাল ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তার গালে ১৮টি সেলাই দেন।

​পেশাদার অপরাধীদের অভয়ারণ্য:
​অনুসন্ধানে বেরিয়ে এসেছে,সফর ও তার গ্যাং দীর্ঘদিন ধরে আখাউড়া রেলওয়ে স্টেশনে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এরা মূলত ট্রেনের সাধারণ যাত্রীদের মোবাইল ফোন,ব্যাগ ও নগদ টাকা ছিনতাইয়ের সাথে সরাসরি জড়িত। মাদক সেবন এবং ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্য দিবালোকে স্টেশনে দাপিয়ে বেড়ানো এদের নিত্যনৈমিত্তিক কাজ। একজন চিহ্নিত অপরাধী যার নামে একাধিক মামলা রয়েছে,সে কীভাবে স্টেশনে নির্বিঘ্নে ঘুরে বেড়ায়—তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

​নিরাপত্তা নিয়ে চরম উদাসীনতা:
​রেলওয়ে পুলিশ (GRP) এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (RNB) কঠোর নজরদারি থাকার কথা থাকলেও বাস্তবে তার চিত্র ভিন্ন। স্টেশনের প্ল্যাটফর্ম ও ওভারব্রিজে ভাসমান মাদকসেবী ও ছিনতাইকারীদের এই দাপট সাধারণ যাত্রীদের নিরাপত্তাকে বড় ধরনের হুমকির মুখে ঠেলে দিয়েছে।স্থানীয়দের অভিযোগ,প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় স্টেশনের প্রতিটি কোণে অপরাধীদের দৌরাত্ম্য কয়েকগুণ বেড়েছে।

​অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি:
​সচেতন মহলের দাবি,অবিলম্বে সন্ত্রাসী সফরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া স্টেশনে ভাসমান মাদকসেবী ও ছিনতাইকারী চক্রের মূলোৎপাটনে রেলওয়ে পুলিশ ও আরএনবি-র বিশেষ ঝটিকা অভিযান এখন সময়ের দাবি। নতুবা ভবিষ্যতে সাধারণ যাত্রীদের সাথে আরও বড় ধরনের প্রাণঘাতী বা রক্তক্ষয়ী দুর্ঘটনার দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!